জমি হারাচ্ছে জঙ্গিরা, তাই এত হামলার চেষ্টা, মত কাশ্মীরের রাজ্যপালের
জম্মুর বাস স্ট্যান্ডে এদিন ফের গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিং উদ্বেগ প্রকাশ করেছেন।
জম্মুর বাস স্ট্যান্ডে এদিন ফের গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তাতে ৩০ জনের বেশি আহত হন। মারা গিয়েছে এক নাবালক। হিজবুল জঙ্গিরা অভিযুক্ত ইয়াসির ভাটকে গ্রেনেড দিয়ে হামলা করতে পাঠায়। পরে সে ধরা পড়ে দোষ স্বীকার করেছে। কুলগামের হিজবুল জঙ্গিদের জেলা কম্যান্ডার ফারুক আহমেদ ওরফে ওমর তাকে গ্রেনেড দিয়ে হামলা করতে পাঠিয়েছিল।
|
এই ঘটনায় কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল সিং উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘৃণ্য হামলার নিন্দাও করেছেন। তাঁর কথায়, দেশদ্রোহী ও জঙ্গিরা উপত্যকায় জমি হারাচ্ছে। আর তাই এমন হামলার চেষ্টা হচ্ছে। পুলওয়ামা হামলার পর সরকার জঙ্গিদের ওপরে আরও কড়া আঘাত করছে বলেও তিনি জানিয়েছেন।
|
এছাড়া তিনি জানিয়েছেন, সরকার কাশ্মীর উপত্যকা থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে চায়। জঙ্গি কার্যকলাপে সমর্থন করে এমন ১৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। জামাত ই ইসলামি সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
|
পাশাপাশি কাশ্মীরেরর রাজ্যপাল সত্যপাল মালিক এই হামলায় নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের মাথাপিছু ২০ হাজার টাকা দেওয়ার ঘোষণাও করেছেন।












Click it and Unblock the Notifications