পদত্যাগ করছেন জম্মু- কাশ্মীরের রাজ্যপাল, জল্পনা ওড়াল কেন্দ্র

কার্যকালের মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই পদত্যাগ করতে চলেছেন জম্মু- কাশ্মীরের রাজ্যপাল এনএন বোহরা, রিপোর্ট উড়িয়ে দিল কেন্দ্র ।

কার্যকালের মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই পদত্যাগ করতে চলেছেন জম্মু- কাশ্মীরের রাজ্যপাল এনএন বোহরা। অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ধরনের খবর অস্বীকার করেছে। তবে জম্মু-কাশ্মীরে নয়া রাজ্যপাল নিয়োগ নিয়ে কেন্দ্রও চিন্তাভাবনা করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।

পদত্যাগ করছেন জম্মু- কাশ্মীরের রাজ্যপাল, জল্পনা ওড়াল কেন্দ্র

রাজ্যপাল হিসেবে এনএন বোহরার এটা দ্বিতীয় দফা চলছে। ২০০৮ সালের ২৫শে জুন তিনি প্রথমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপালের দায়িত্বে আসেন। তবে দীর্ঘদিন ধরে এই পদে থাকার পর তিনি অবসর নিতে চাইছেন বলে চলতি বছরের জুলাই মাস থেকেই জল্পনা শুরু হয়েছে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, এই ধরনের কোনও চিঠি তারা পায়নি বোহরার কাছ থেকে।

রাজ্যপাল হিসেবে নিযুক্ত হওয়ার আগে এনএন বোহরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও প্রতিরক্ষাসচিবের দায়িত্ব সামলেছেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের সময়ে প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে ছিলেন ৮১ বছরের এনএন বোহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+