Jammu and Kashmir Election 2024: চিহ্নিত স্পর্শকাতর এলাকা, জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়ে বড় খবর

Jammu and Kashmir Election 2024: সব কিছু ঠিকঠাক থাকলে জম্মু ও কাশ্মীরে শীঘ্রই নির্বাচন হতে পারে। তবে নির্বাচন কমিশনের মূল্যায়ন অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরে নির্বাচন করা খুবই চ্যালেঞ্জিং কাজ।

এদিকে রাজ্যের উপ রাজ্যপাল মনোজ সিনহা রবিবার বলেছেন, বিধানসভা নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে। যদি তা হয়, ২০১৯-এ জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার পর থেকে এটাই প্রথম নির্বাচন হতে চলেছে।

jammu and kashmir election

জম্মু ও কাশ্মীরে শীঘ্রই নির্বাচন
উপরাজ্যপাল বলেছেন, তিনি আশা করছেন জম্মু ও কাশ্মীরে শীঘ্রই নির্বাচন হতে চলেছে। তিনি এব্যাপারে ২০ জুন শ্রীনগরে থাকার সময় প্রথমমন্ত্রীর কথা উল্লেখ করেন। প্রসঙ্গত সেই সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, যত চাড়াতাড়ি সম্ভব নির্বাচন হবে। সেই সময় নির্বাচন কমিশনের একটি দলও সেখানে ছিল বলে জানিয়েছেন তিনি।

নির্বাচন হতে পারে কয়েকটি পর্বে
সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে নির্বাচনে একবারে নয়, কয়েকটি পর্বে হতে পারে। এক্ষেত্রে প্রথম নির্বাচন হতে পারে উত্তর কাশ্মীরে। এরপর নির্বাচন হতে পারে দক্ষিণ কাশ্মীরে। তারপর মধ্য কাশ্মীর ও জম্মুতে ভোট করতে পারে নির্বাচন কমিশন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে জম্মু ও কাশ্মীর প্রশাসন নির্বাচন কমিশনে নিরাপত্তা সম্পর্কিত রিপোর্ট জমা দিয়েছে। সেখানে নির্বাচন পরিকল্পনায় বিভিন্ন বিকল্পের কথা বলা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে ৪-৫ দফায় নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই অবশ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের দল শ্রীনগর ও জম্মু সফরে করেছে।

এখানে উল্লেখ করা প্রয়োজন, জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪-তে। সেইবার পাঁচদফায় নির্বাচন হয়েছিল।

স্পর্শকাতর এলাকা কোনগুলি
সূত্রের খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের কাছে জম্মু ও কাশ্মীরের স্পর্শকাতর এলাকাগুলি ইতিমধ্যেই চিহ্নিত। মূলত উত্তর কাশ্মীরের এলাকাগুলি স্পর্শকাতর বলে বিবেচিত। উত্তর কাশ্মীরের অনন্তনাগ, বারামুল্লা, বদগাঁও, গান্দেরবাল, বন্দিপুর, কুপওয়ারা, কুলগাঁও, পুলওয়ামা, শোপিয়ান এবং শ্রীনগর স্পর্শকাতর বলে চিহ্নিত। অন্যদিকে দক্ষিণ কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, রিয়াসি, জম্মু ও উধমপুরের মতো জেলাগুলি স্পর্শকাতর।

স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পর্যালোচনা করা হবে। তারপরেই নির্বাচনের তারিখ কিংবা দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+