Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu Kashmir Election 2024: সন্ত্রাসমুক্ত কাশ্মীর! পর্যটকদের জন্য হবে 'স্বর্গ', বললেন মোদী

Jammu Kashmir Election 2024: জম্মু-কাশ্মীরে দাঁড়িয়ে সন্ত্রাস ইস্যুতে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সামনেই জম্মু-কাশ্মীরে প্রথম দফার নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। আর এরমধ্যেই আজ শনিবার ডোডায় সভা করেন প্রধানমন্ত্রী (Pm Modi)।

আর সেই মঞ্চ থেকেই একযোগে কংগ্রেস, পিডিপি এবং ন্যাশানাল কনফারেন্সকে কড়া বার্তায় আক্রমণ শানান। একই সঙ্গে ভূস্বর্গ থেকে সমূলে সন্ত্রাসবাদ উপড়ে ফেলার ডাক দেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ এখন শেষ 'নিঃশ্বাস' নিচ্ছে। গত ১০ বছরে গোটা রাজ্যে ব্যাপক বদল এসেছে। যা কোনও অংশেই স্বপ্নের থেকে আলাদা নয় (Jammu Kashmir Election 2024) ।

Jammu Kashmir Election 2024

এদিন এই বিষয়ে কথা বলতে গিয়ে যেভাবে পুলিশ এবং সেনাবাহিনীকে পাথর ছোঁড়া হত তা উল্লেখ করেন। আর তা বলতে গিয়ে মোদীর দাবি, ওই পাথর থেকে নতুন জম্মু-কাশ্মীরের জন্ম হয়েছে। তিনি আরও বলেন, একটা সময় রাজ্য জুড়ে দিনের পর দিন কার্ফু জারি থাকত। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে কংগ্রেস আমলে স্বরাষ্ট্রমন্ত্রী লাল চৌক পর্যন্ত যেতে ভয় পেতেন।

কিন্তু গত কয়েক বছরে জম্মু-কাশ্মীর জুড়ে উন্নয়নের কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর বার্তায় এদিন, জম্মু এবং কাশ্মীরের যুবকদের উদ্দীপনা ও আবেগের কথাও উঠে আসে। তিনি জানান, জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার জন্য কাজ করেছে একমাত্র বিজেপি সরকার। কিন্তু ওই সমস্ত লোকেদের থেকে সাবধান থাকা প্রয়োজন যারা স্বার্থের জন্য অধিকার কেড়ে নেওয়ার ফের চেষ্টা করছে।

কিন্তু বিজেপির অগ্রাধিকার হল জম্মু ও কাশ্মীরে বসবাসকারী ব্যক্তি, ধর্ম বা শ্রেণী নির্বিশেষে সবার সমস্ত অধিকার রক্ষা করা। আর এটাই মোদীর গ্যারেন্টি বলেও মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি এমন এক জম্মু-কাশ্মীর তৈরি করতে চায় যেখানে কোনও আতঙ্কবাদ থাকবে না। পর্যটকদের জন্য স্বর্গ হবে।

অন্যদিকে এদিন কংগ্রেস, পিডিপি এবং ন্যাশানাল কনফারেন্সকে একযোগে কড়া বার্তায় আক্রমণ শানান নরেন্দ্র মোদী। বলেন, এই রাজ্যের নির্বাচন তিন পরিবার এবিং এক ব্যক্তির মধ্যে আটকে। এই বিষয়ে ব্যাখ্যা করে আরও বলেন, একটি পরিবার ন্যাশানাল কনফারেন্স, অন্যটি পিডিপি এবং অন্যটি কংগ্রেস। আর এক ব্যক্তি বলতে রাহুল গান্ধীকে তোপ দাগেন। এই তিন পরিবার মিলে জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে যা করেছে তা পাপ ছাড়া আর কিছু না। তোপ নরেন্দ্র মোদীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+