আমি শুধু এক জায়গায় বসেছিলাম! ভূস্বর্গের বিজেপি প্রার্থী শগুনের অভিজ্ঞতা জানলে শিউরে উঠবেন

Jammu Kashmir Election 2024: বয়স আমার তখন ২৩! ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হয় গোটা পরিবার। ভয়াবহ অভিজ্ঞতার সেই কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন শগুন পরিহার। তিনি বলেন, বাড়িতে বলা হয়েছিল যে আমার আত্মীয় পড়ে গিয়েছেন। শোনার পর ঘন্টার পর ঘন্টা, আমি নড়াচড়া করিনি, আমি শুধু এক জায়গায় বসেছিলাম। আমরা বুঝতে পারিনি কীভাবে হাসপাতালে পৌঁছব।

আমার শুধু মনে আছে যে আমি যখন আমার বাবাকে স্পর্শ করি তখন, আমার বাবার শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিল।
বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারছিলেন না শগুন পরিহার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারের পোস্টার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছেন শগুন। তাঁর বাবা অজিত পরিহার এবং কাকা অনিল, বিজেপির কিশতওয়ার ইউনিটের সঙ্গে যুক্ত ছিলেন (Jammu Kashmir Election 2024) ।

Jammu Kashmir Election 2024

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় তাঁদের। শগুন জানান, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা ছিল না তাঁর। তিনি পিএইচডি-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় দলের তরফ থেকে ফোন যায় তাঁর কাছে। তখনই বলা হয় তাঁকে নির্বাচনে লড়তে হবে।

এরপর আর পিছন ফিরে তাকাননি তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁর হয়ে প্রচারে গিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও কিশতওয়ারের প্রার্থীর জন্য প্রচার চালিয়েছেন। কিশতওয়ারে ন্যাশনাল কনফারেন্সের দু'বারের বিধায়ক সাজ্জাদ আহমেদ কিচলুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শগুন।

প্রথমবার প্রার্থী হওয়ার বিষয়টা কীভাবে মূল্যায়ন করছেন? এই প্রশ্নের উত্তরে শগুন পরিহার বলেন, আমি যখন ভোটারদের কাছে যাচ্ছি, দেখছি তাঁরা আমাকে নিজের মেয়ের মতোই ভালবাসছে। আমার বাবার জন্যই আমি এত ভালবাসা পাচ্ছি।

কিচলুর বিরুদ্ধে কী তাঁর কৌশল? কোন অস্ত্রে বাজিমাৎ করতে চাইছেন তিনি? শগুন জানান, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। রাস্র অভাব, উচ্চ মাধ্যমিক স্কুলের অভাব অনুধাবন করেছেন তিনি। তাঁর মতে, ন্যাশনাল কনফারেন্স মানুষকে অনেক কিছুই দিতে পারেনি।

মাত্র ৪ দিন আগে এই কিশতওয়ারেই একটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। সেখানে দুই সেনা শহীদ হয়েছেন। তবে সেই কেন্দ্রের প্রার্থী হয়ে নিরাপত্তা নিয়ে আশাবাদী শগুন পরিহার। তিনি জানান, সন্ত্রাস ক্রমশ ফিকে হচ্ছে। ন্যাশনাল কনফারেন্সের জন্য এত সন্ত্রাস বলে উল্লেখ করেছেন তিনি।

শগুনের অভিযোগ, ওমর আব্দুল্লাহ গুজ্জর ছেলেমেয়েদের স্কুল-কলেজের কথা চিন্তা করেননি, রিজার্ভেশন কেড়ে নিয়েছেন। জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষের কথাও এতদিন চিন্তা করা হয়নি বলে অভিযোগ জানিয়েছেন শগুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+