Jammu Kashmir Election 2024: পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়! শর্ত দিয়ে বড় বার্তা অমিত শাহের
Jammu Kashmir Election 2024: যতক্ষণ না পর্যন্ত শান্তির রাস্তায় হাঁটছে, ততক্ষণ পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। কাশ্মীরে দাঁড়িয়ে ইসলামাবাদকে কড়া বার্তা অমিত শাহের। দীর্ঘ সময় পর বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু-কাশ্মীরে। আর এই নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি (BJP)।
গত ২৪ ঘণ্টা আগেই জম্মু-কাশ্মীরের জন্য ইস্তেহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার গণেশ পুজোর দিন একেবারে জোরদারে প্রচারে নেমে পড়লেন তিনি। এদিন জম্মু এবং কাশ্মীরের (Jammu Kashmir Election 2024) বিজেপির তরফে একটি র্যালির আয়োজন করা হয়। আর সেখানেই বক্তব্য রাখেন শাহ (Amit Shah)।

আর সেখান থেকে তিনি বলেন, এবারের জম্মু-কাশ্মীর নির্বাচন খুবই ঐতিহাসিক। স্বাধীনতার পর প্রথমবার জম্মু-কাশ্মীরের ভোটাররা দুটি পতাকা নয়, ত্রিরঙ্গার নীচে দাঁড়িয়ে ভোট দেবেন। দুই সংবিধান নয়, ভারতের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর বানিয়েছেন তা শপথ নিয়ে ভোট দেবেন। ফলে এবারের নির্বাচন সবদিক থেকেই গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেন শাহ।
এদিন ভূস্বর্গে দাঁড়িয়ে বিরোধীদের তীব্র আক্রমণ শানান। বলেন, আমরা জনগণকে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসর যে বিভাজনমূলক এজেন্ডা রয়েছে তা নিয়ে সচেতন করেছি। এদিন শাহের বক্তব্যে ফের একবার অণুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। বলেন, 370 অনুচ্ছেদ তুলে নেওয়ার ফলে জম্মু ও কাশ্মীরের মা-বোনেরা ৭০ বছর পর তাদের অধিকার ফিরে পেয়েছেন। আর সেই অধিকার ফের একবার কেড়ে নিতে চাইছে কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্স।
শুধু তাই নয়, যারা পাথর ছোঁড়ায় অভিযুক্ত তাঁদের জেল থেকে ছাড়ার কথা বলছে বিরোধীরা। যাতে নতুন করে শান্তি বিঘ্নিত হয় এবং অশান্তির আবহ আরও একবার ফিরে আসে। জম্মু, পুঞ্চ, রাজৌরি সহ একাধিক জায়গায় শান্তি বিরাজ করছে। মানুষ আতঙ্ক ভুলেছে। কিন্তু কংগ্রেস এবং ন্যাশানাল কনফারেন্সের নেতারা যা বলছে তাতে ফের একবার অশান্তির আবহ ফিরবে বলেই দাবি। এদিন নাম করে রাহুল গান্ধীকেও আক্রমণ করেন মোদীর ডেপুটি।
#WATCH | Jammu: Union Home Minister Amit Shah says, "It is a coincidence that the first election rally of BJP is starting on the day of Ganesh Chaturthi... The upcoming elections are historic elections. For the first time since the country's independence, the voters of Jammu and… pic.twitter.com/zRHWYaSg6P
— ANI (@ANI) September 7, 2024
এই বিষয়ে কথা বলতে গিয়ে এদিন পাকিস্তানকেও আক্রমণ শানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসের কোনও জায়গা নেই। শান্তি ফেরাতে হবে। আর তা না ফেরানো হলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়। স্পম্প্রতি SCO (Shanghai Cooperation Organization) সামিট রয়েছে পাকিস্তানে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানানো হয়েছে সে দেশের তরফে। এর মধ্যেই এদিন শাহের এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications