Jammu and kashmir assembly elections 2024: বিজেপির নির্বাচনী ইনচার্জ করা হল রাম মাধব-সহ দুই প্রবীণ নেতাকে
Jammu and kashmir assembly elections 2024: জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। বিজেপি বর্তমানে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে একাই ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। সেই পরিস্থিতিতে দলের সংগঠনকে শক্ত হাতে ধরে নির্বাচন পরিচালনা করতে দলের সাধারণ সম্পাদক রাম মাধব এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে জম্মু ও কাশ্মীরের সাধারণ নির্বাচনের জন্য ইনচার্জ হিসেবে নিযুক্ত করার কথা জানিয়েছে দলের সভাপতি জেপি নাড্ডা।
প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিনটি ধাপে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর। ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।

দলের এই নিয়োগ নিয়ে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, দলের সভাপতি জেপি নাড্ডা জম্মু ও কাশ্মীরের আসন্ন সাধারণ নির্বাচনের জন্য রাম মাধব ও জি কিষাণ রেড্ডিকে নির্বাচনের ইনচার্জ নিযুক্ত করেছেন। অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত রাম মাধব ২০১৪-২০২০ সালের মধ্যে দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্বের অন্য রাজ্যগুলির রাজনৈতিক বিষয় পরিচালনার দায়িত্বও তাঁর ওপরে ছিল। ২০২০-র সেপ্টেম্বরে বিজেপি দলে নতুন মুখ আনতে রাম মাধব-সহ অন্য সাধারণ সম্পাদকদের পরিবর্তন করে।
জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। তারপর থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। আগের থেকে আসন সংখ্যাও বাড়ছে। এবারের নির্বাচনে জম্মুতে থাকতে চলেছে ৪৩ টি আসন, কাশ্মীরে ৪৭ টি আসন। সাধারণভাবে জম্মু হিন্দু অধ্যুষিত এবং কাশ্মীর মুসলিম অধ্যুষিত। সে সেই নিরিখে জম্মুতে ছটি আসন বৃদ্ধিতে বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা।
২০১৯-এর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীর অনেকটাই পরিবর্তিত হয়েছে। সেই সময়ের পরে জম্মু ও কাশ্মীর দুইভাগে ভাগ হয়ে গিয়েছে।কাশ্মীরি পণ্ডিতদের জন্য দুটি আসন সংরক্ষিত থাকছে। তাঁদেরকে কাশ্মীরি অভিবাসী বলা হচ্ছে। লেফটেন্যান্ট গভর্নর বিধানসভায় তিনজন সদস্যকে মনোনীত করতে পারবেন।












Click it and Unblock the Notifications