Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jammu-Kashmir Election Results 2024: ম্যাজিক ফিগার পার, উপত্যকায় কংগ্রেসকে নিয়ে সরকার গঠনের পথে আবদুল্লারা

Jammu and Kashmir Assembly Election Result 2024: দশ বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ভোটগণনার ২ ঘণ্টা পেরোতেই মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল চিত্রটা। ৯০ আসনের জম্মু কাশ্মীর বিধানসভায় বাজিমাত ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের (National Conference Congress alliance)।

জোটের অর্ধেকেরও বেশি আসনে পিছিয়ে বিজেপি (BJP)। সকাল ১০টার ট্রেন্ড অনুযায়ী ৫২ আসনে এগিয়ে ছিল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। মাত্র ২৪ আসনে এগিয়ে থাকে বিজেপি। ১১ আসনে এগিয়ে ছিল নির্দল প্রার্থীরা। মেহবুবা মুফতির পিডিপি (PDP) এগিয়ে ছিল মাত্র ৩ আসনে। বিজেপির ভোটে আঞ্চলিক দলগুলিই ভাগ বসিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Omar Abdullah

জোট হলেও উপত্যকার মানুষের সিংহভাগ সমর্থনই পেয়েছে ন্যাশনাল কনফারেন্স। সকাল ১০টার ট্রেন্ড অনুযায়ী ৩৯ আসনে প্রার্থী দিয়ে মাত্র ৮ আসনে এগিয়ে ছিল কংগ্রেস। এদিকে ৫৬ আসনে প্রার্থী দিয়ে ৪৪টি তেই লিড নিয়েছে ন্যাশনাল কনফারেন্স। সেখানে গত বিধানসভা ভোটে মাত্র ১৫টি আসন জিতেছিল ন্যাশনাল কনফারেন্স।

অপরদিকে, পিডিপির থেকে কার্যত মুখ ফিরিয়ে নিয়েছে জম্মু ও কাশ্মীর। ২০১৪ তে বিজেপির সঙ্গে জোট বাঁধলেও ২০১৮-তে জোট ছেড়ে বেরিয়ে আসে পিডিপি। ২০১৪-র বিধানসভা ভোটে পিডিপির ঝুলিতে গিয়েছিল ২৮টি আসন। ট্রেন্ড অনুযায়ী যা এবারে এসে ঠেকেছে এক অঙ্কের ঘরে। মেহবুবা মুফতিদের (Mehbooba Mufti) জন্য বড় ধাক্কা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে গণনার আগেই বিতর্ক দানা বেঁধেছে অনির্বাচিত পাঁচ বিধায়কের মনোনয়ন নিয়ে (Five MLA Row)। জম্মু ও কাশ্মীরের ৯০ আসনে ভোট হলেও ২০১৯-এ জম্মু-কাশ্মীর পুনর্গঠন আইনে সংশোধনী অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল (Lieutenant Governor) একযোগে পাঁচ জন অনির্বাচিত বিধায়ককে বেছে নিতে পারবেন। এবং এই পাঁচজন বিধায়ক বিজেপিরই হবেন বলে দাবি বিজেপি নেতা সোফি ইউসুফের।

পাঁচ বিধায়কের বিতর্কের মাঝে জম্মু ও কাশ্মীরে এনসি-কংগ্রেস সরকার গড়তে পিডিপিই কিংমেকার হতে পারে বলে দাবি একাংশের। সোমবার ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ (Farooq Abdullah) বলেন, প্রয়োজন না পড়লেও তারা পিডিপির সমর্থন নিতে আগ্রহী। কারণ হিসেবে উপত্যকায় সংগঠন মজবুত করার ব্যাখ্য়া দেন তিনি। মঙ্গলবার অবশ্য় সেই দাবি খারিজ করলেন ছেলে ওমর আবদুল্লা (Omar Abdullah)।

ওমর সাফ জানান, পিডিপির তরফে কোনও সাড়া মেলেনি। প্রস্তাবও আসেনি। মানুষের রায় যা হবে তাই মেনে নেওয়া হবে বলে মন্তব্য ওমর আবদুল্লার। এনিয়ে কোনওপ্রকার গুজবেও কান না দিতে বলেন এনসির সহ সভাপতি। তবে ফলাফলের ট্রেন্ড বলছে জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন বাদে সরকার গড়তে চলেছে এনসি কংগ্রেস জোটই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+