Jammu Kashmir assembly election phase 2: বুধে দ্বিতীয় দফায় ভোট উপত্যকায়! নজরে একাধিক প্রার্থী

Jammu Kashmir assembly election phase 2: প্রথম দফার ভোট মিটে গিয়েছে। এবার জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট। বুধবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের ৬ টি জেলার ২৬ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। একাধিক হাই প্রোফাইল প্রার্থীরা রয়েছেন এদিনের নির্বাচনের লড়াইতে।

তার আগে ভূস্বর্গে কড়া নিরাপত্তার ছবি চোখে পড়ছে। ২৫ সেপ্টেম্বরের লড়াইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Jammu Kashmir assembly election phase 2) বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Jammu Kashmir assembly election phase 2

Jammu Kashmir assembly election phase 2: ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে

কারণ এই দিন ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে (Jammu Kashmir assembly election phase 2) । এই প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফিডেন্স নেতা ওমর আব্দুল্লাহ। বাদগাম এবং গান্দেরবাল- এই দুই কেন্দ্র থেকেই লড়ছেন তিনি। আরও একজন উল্লেখযোগ্য প্রার্থী হলেন বিজেপির সভাপতি রবিন্দর রায়না। নওশেরা আসন থেকে ভোটে লড়ছেন তিনি। জম্মু-কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা সেন্ট্রাল সালতেং কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। অর্থাৎ তাবড় প্রার্থীদের লড়াই হবে বুধবার।

Jammu Kashmir assembly election phase 2: নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে উপত্যকা

দ্বিতীয় দফার ভোটের আগে কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে উপত্যকা। উপত্যকা দিয়ে যত গাড়ি যাতায়াত করছে সেই সবগুলোতে নজরদারি চালানো হচ্ছে। প্রচুর বাহিনীও মোতায়েন করা হয়েছে, যাতে ভোটের দিন কোনও অঘটন না ঘটে। স্পর্শকাতর এলাকাগুলিতে বেশি জোর দেওয়া হচ্ছে।

যে সব কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হবে তার মধ্যে রয়েছে গান্দেরওয়াল, হাজরাবাল, খানিয়াল, লালচক, বাদগাম, ঈদগা, গুলাবগড় ইত্যাদি। মেন্ধর, পুঞ্জ হাভেলি, নওশেরা, বুধালের মতো কেন্দ্রগুলিতেও ভোট গ্রহণ রয়েছে আগামীকাল বুধবার। ফলে আরও বেশি সতর্কতা রাখা হচ্ছে প্রশাসন এবং নির্বাচন কমিশনর তরফে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় বুধবার ভোট দেবেন অন্তত ২৫ লক্ষ মানুষ। যে ২৬ টি আসনে ভোট গ্রহণ হবে তার মধ্যে ১১ টি জম্মুতে ও ১৫ টি রয়েছে কাশ্মীরে।

.Jammu Kashmir assembly election phase 2: দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি

বলে রাখা প্রয়োজন, প্রথম দফায় কাশ্মীরে ভোট পড়েছে ৬১.৩৮ শতাংশ। আর এবার দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতি চলছে পুরোদমে। এরপর আগামী এক অক্টোবর হবে তৃতীয় দফার ভোট। আগামী ৮ অক্টোবর ভোট গণনা হবে কাশ্মীরে। আতঙ্ক ভুলে যেভাবে প্রথম দফায় মানুষ ভোট দিয়েছে তেমনই আগামীকাল বুধবারও ভোট দেবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+