Jammu Kashmir assembly election 2024: বিধানসভা নির্বাচনে কংগ্রেস-এনসি-বাম জোটের লড়াই, ঘোষণা শীর্ষ নেতৃত্বের

Jammu and Kashmir assembly election 2024: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যে দিন ঘোষণার পরে প্রচারের কাজও শুরু হয়েছে। সেই পরিস্থিতিতে এদিন কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের তরফে প্রাক-নির্বাচনী জোট তৈরির কথা ঘোষণা করা হয়েছে।

এদিন দুই দিনের সফরে জম্মু ও কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শ্রীনগরে তাঁরা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে ফারুক আবদুল্লা বলেন, কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স সবকটি আসনেই লড়াই করবে।

jammu kashmir alliance

কী বললেন ফারুক আবদুল্লা
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পরে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা বেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দলের বৈঠক হয়েছে। দুই দলের জোট ৯০ টি আসনে লড়াই করবে।

জোটে সিপিআইএমও
নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি একসঙ্গে লড়াইয়ের সম্ভাবনার কথা জানতে চাওয়া হলে ফারুক আবদুল্লা বলেন, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস একসঙ্গে রয়েছে। তিনি আরও বলেন তারিগামি সাহেবও (সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ইউসুফ তারিগামি) তাদের সঙ্গে রয়েছেন। তিনি আরও বলেন, জনগণ তাঁদের সঙ্গে রয়েছেন। নির্বাচনে জয়ী হয়ে মানুষের জন্য আরও ভাল কাজ করতে পারবেন বলে আশাপ্রকাশ করেন তিনি।

রাহুল গান্ধীর অবস্থান
বৈঠকের আগে লোকসভায় বিরোদী দলনেতা রাহুল গান্ধী বলেন, বিধানসভা নির্বাচনের জন্য জোট হবে, তবে তা কংগ্রেস কর্মীদের সম্মান বজায় রেখেই করা হবে। প্রসঙ্গত, দলের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার পরেই রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে শ্রীনগরের গুপকার রোডে ন্যাশনাল কনফারেন্সের প্রধানের বাড়িতে যান।

রাজ্যের মর্যাদা ফেরানো অগ্রাধিকার
এদিকে শ্রীনগরে করা সভায় রাহুল গান্ধী বলেন, রাজ্যের মর্যাদা ফেরানো কংগ্রেস তথা ইন্ডিয়া ব্লকের অগ্রাধিকার। গত ২০১৯-এর ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সঙ্গে সঙ্গে রাজ্যে মর্যাদা হ্রাস করে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এদিন রাহুল গান্ধী আরেকটি অনুষ্ঠানে রাজ্যের মর্যাদা ফেরানোর ওপরে জোর দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আগে রাজ্যে মর্যাদা পুনরুদ্ধার করা না গেলেও সেখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শীঘ্রই তা করা হবে।
রাহুল গান্ধী বলেন, স্বাধীনতার পরে এটিই প্রথম রাজ্যে যেটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। যা আগে কখনও হয়নি। তিনি জম্মু ও কাশ্মীরের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, কংগ্রেস সর্বদা সেখানকার মানুষদের পাশে রয়েছে। পাশাপাশি তিনি সেখান থেকে হিংসা দূর করার অঙ্গীকারও করেছেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে লোকসভা নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়া ব্লকের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু কংগ্রেস জম্মুর দুটি আসনেই হেরে যায়। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স কাশ্মীর উপত্যকার তিন আসনের মধ্যে একটি হেরে যায়।

জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। তারপর থেকে অনেক কিছুই বদলে গিয়েছে। আগের থেকে আসন সংখ্যাও বাড়ছে। এবারের নির্বাচনে জম্মুতে থাকতে চলেছে ৪৩ টি আসন, কাশ্মীরে ৪৭ টি আসন। সাধারণভাবে জম্মু হিন্দু অধ্যুষিত এবং কাশ্মীর মুসলিম অধ্যুষিত। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে তিনটি ধাপে। ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর। ফল ঘোষণা হবে ৪ অক্টোবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+