জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ রাখল টুইটার! তুমুল বিতর্ক

জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ রাখল টুইটার! তুমুল বিতর্ক

ফের একবার টুইটারে ভারতের মানচিত্র বিতর্ক তুঙ্গে। ভারতের মানচিত্রের বিতর্কিত ছবি প্রকাশ করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে টুইটার। এই মাইক্রোব্লগিং সাইট গত কয়েকদিন নানান খবরের জেরে শিরোনাম কেড়েছে এরপর এদিন এমন মানচিত্র প্রকাশ করে ফের শিরোনাম কাড়ে টুইটার।

 মানচিত্র বিতর্ক

মানচিত্র বিতর্ক

লাদাখ ইস্যুতে যখন চিনের সঙ্গে সংঘাতে চলছিল ভারতের তখন একবার টুইটারে লাদাখকে ভারতের বাইরে বলে শো করে টুইটার। ঘটনা নিয়ে সরকার কড়া মনোভাব পোষণ করে। নেওয়া হয় পদক্ষেপ। এরপর ফের একবার নয়া বিতর্ক শুরু হল টুইটারের মানচিত্র নিয়ে।

টুইটারের মানচিত্র

টুইটারের মানচিত্র

নয়া মানচিত্রে টুইটারে দেখা যাচ্ছে, জম্মু , কাশ্মীর ও লাদাখ সমস্তটাই ভারতের মানচিত্র থেকে বাদ গিয়েছে। এর আগে লাদাখ মানচিত্র ঘিরে বিতর্কের সময় প্রশ্ন উঠেছিল যে তাহলে কি টুইটার ভারতের সার্বভৌমত্বকে আঘাত করছে? যা একফোঁটা মেনে নেওয়া হবে না, বলে জানায় সরকার।

তুলকালাম সোশ্যাল মিডিয়া

তুলকালাম সোশ্যাল মিডিয়া

এদিকে, টুইটারের এই ঘটনায় রীতিমতো তুলকালাম দেশে। সোশ্যাল মিডিয়ায় ঘটনা নিয়ে আগেই আলোচনা শুরু হয়। তীব্র ক্ষোভ নেমে আসে টুইটারের দিকে। অনেকেই সমালোচনায় মুখর হন।

কেন্দ্র ও টুইটার

কেন্দ্র ও টুইটার

কয়েকদিন আগেই ডিজিটাল মিডিয়া গাইডলাইন ইস্যুতে কেন্দ্র বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও মাইক্রো ব্লগিং সাইটকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলে। সেই ইস্যুতে টুইটারের গড়িমসি সেভাবে ভালোভাবে নেয়নি টুইটার। এরপরই কয়েকদিন আগে মার্কিন ডিজিটাল আইন ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রাসদের অ্যাকাউন্ট ১ ঘণ্টার জন্য বন্ধ রাখে টুইটার। তারপরই আজকের এই ঘটনা ঘিরে তুঙ্গে বিতর্ক। এদিকে, আজকের ঘটনা নিয়ে কেন্দ্র যে কড়া মনোভাবে ব্রতী , তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+