শুরু হল নতুন পথ চলা, কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন

বিশেষ অধিকার লোপের পর এবার কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। পাশাপাশি ৩১ অক্টোবর অর্থাৎ বৃষ্পতিবারের পর থেকে এবার জম্মু ও লাদাখে সরকারি ভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে কার্যক্রম শুরু হতে চলেছে।

শুরু হল নতুন পথ চলা, কাশ্মীর থেকে তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন

এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ একটি ঘোষণাপত্রে সরকারি ভাবে জানানা, ' সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী আমি রাষ্ট্রপতি হিসাবে ২০১৮-র ডিসেম্বর থেকে থেকে জম্মু-কাশ্মীরে বলবৎ থাকা রাষ্ট্রীয় শাসন প্রত্যাহারের নির্দেশ দিচ্ছি। ’

অন্যদিকে এর আগে ২০১৭ সালে জুন মাসে পিডিপি সরকারের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পদত্যাগের পরেও উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি করা মোদী সরকারের তরফে।

চলতি বছরেই ৫ই আগস্ট জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন জারির মধ্য দিয়ে বাতিল করা হয় ৩৭০ ও ৩৫-এ ধারা। যবনিকা পরে স্বাধীনতা পরবর্তী ৭০ পছরের ইতিহাসে। বিশেষ রাজ্যের মর্যাদা হারায় ভূস্বর্গ। পাশাপাশি জম্মু-কাশ্মীরকে দুটি পৃথক ভাগে ভেঙেও ফেলাও হয়।

জম্মু-কাশ্মীরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে ওইদিন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, এখন থেকে রাজ্যটি দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পরিগণিত হবে। একটি হবে লাদাখ ও অন্যটি জম্মু-কাশ্মীর। লাদাখের কোনও বিধানসভা না থাকলেও, জম্মুর জন্য একটি বিধানসভা থাকছে বলেও সরকারি নির্দেশিকায় জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+