ফের কাশ্মীর পাবে পূর্ণ রাজ্যের মর্যাদা, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী মোদী

৩৭০ ধারায় লাভ হয়নি কাশ্মীরবাসীর। সন্ত্রাসবাদ, হিংসা আর অশান্তি এছাড়া কাশ্মীরবাসী কিছু পাননি। সেকারণেই এই ধারা খারিজ করা হয়েছে।

৩৭০ ধারায় এতদিন কোনও লাভ হয়নি কাশ্মীরবাসীর। সন্ত্রাসবাদ, হিংসা আর অশান্তি এছাড়া কাশ্মীরবাসী কিছু পাননি। সেকারণেই এই ধারা খারিজ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীর উদ্দেশ্য ভাষণে দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করায় যাঁরা ভয়ে রয়েছেন তাঁরা ভয় পাবেন না। কাশ্মীরের উন্নয়নের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েেছ। পরে আবার কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ফের কাশ্মীর পাবে পূর্ণ রাজ্যের মর্যাদা, আস্বস্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এদিন বলেন এতোদিন ৩৭০ ধারা থাকার কারণে কাশ্মীরের বাসিন্দাদের কোনও উন্নয়ন হয়নি। একাধিক সরকারি সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হয়েেছন। সেই পর্যায় থেকে তাঁদের উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তত কিছুদিনের জন্য কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে থাকতে হবে। এতবার উন্নয়নের গতি শুরু হয়ে গেলে ফের কাশ্মীরকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হবে।

[বন্যা থেকে শুরু করে কাশ্মীরের পরিস্থিতি, একনজরে দিনের সেরা ছবি]

গত সোমবার সংসদে ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করার পরের দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই একই কথা বলেছিলেন। আজ আবার সেই কথার পুণরাবৃত্তি করে কাশ্মীরবাসীকে আস্বস্ত করলেন তিনি। কাশ্মীরের বাসিন্দাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। মোদীর দাবি ৩৭০ ধারার কারণে এতোদিন থমকে ছিল কাশ্মীরের উন্নয়ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+