কাশ্মীরে তিন নিরস্ত্র পুলিশকর্মীদের খুন করল জঙ্গিরা

বারামুল্লা, ৬ এপ্রিল : নিরস্ত্র পুলিশকর্মীদের উপর হামলা চালিয়ে জঙ্গিরা ৩ জনকে খুন করল।

সোমবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার আশিপোরা নামের একটি গ্রামে।

কাশ্মীরে তিন নিরস্ত্র পুলিশকর্মীদের খুন করল জঙ্গিরা


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও একটি মামলায় অপরাধের তদন্ত করতে ওই গ্রামে গিয়েছিলেন পুলিশকর্মীরা। সেখানেই ওপেন ফায়ারিং করে জঙ্গিরা তিন নিরস্ত্র পুলিশকর্মীকে মেরে ফেলেছে। এই জঙ্গি হামলায় একজন হেড কনস্টেবল ও দু'জন কনস্টেবল মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

এই নিয়ে এদিন কাশ্মীর উপত্যকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশের ওপর দুটি জঙ্গি হামলার ঘটনা ঘটল। এদিন সকালে বারামুল্লা জেলার পাট্টান এলাকায় জঙ্গিদের গুলিতে মারাত্মক জখম হন এক পুলিশ ইনসপেক্টর। দুই পিস্তলধারী জঙ্গি গুলাম মুস্তাফা নামে ওই পুলিশ আধিকারিককে নিশানা করে বাসের ভিতরে গুলি চালায়। বাসচালক সোজা স্থানীয় থানায় নিয়ে যান বাসটিকে। সেখান থেকে জখম গুলাম মুস্তাফাকে নিয়ে হাসপাতালে যান তাঁর সহকর্মীরা।

এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার গায় স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+