ভোটাধিকার পাকা হতেই কাশ্মীর নিয়ে জঙ্গিদের নয়া পরিকল্পনা, বন্দুকের নলে টার্গেট হবে কারা?
ভোটাধিকার পাকা হতেই কাশ্মীর নিয়ে জঙ্গিদের নয়া পরিকল্পনা, বন্দুকের নলে টার্গেট হবে কারা?
কাশ্মীরে ভোটের তোরজোর শুরু হতেই জঙ্গিরা টার্গেট বদল করতে শুরু করে দিয়েছে। সূত্রের খবর কাশ্মীরে আদি বাসিন্দা নন এবার তাঁদের টার্গেট করতে শুরু করেছে জঙ্গিরা। গত কয়েক মাসে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক জঙ্গিদের বলি হয়েছেন। কয়েকদিন আগে গুলি করে হত্যা করা হয়েছে এক কাশ্মীরি পণ্ডিতকে।

সম্প্রতি কাশ্মীরের নির্বাচনী আধিকারীক জানিয়েছেন যাঁরা কাশ্মীরি নন কিন্তি দীর্ঘদিন ধরে কাশ্মীরে বসবাস করছে তাঁদের ভোটাধিকার দেয়া হবে। তারপরেই অন্য পরিকল্পনায় শান দিতে শুরু করে দিয়েছে জঙ্গিরা। কাশ্মীরে বসবাসকারী অন্য রাজ্যের বাসিন্দাদের এবার টার্গেট করতে শুরু করে দিয়েছে তারা।
গত কয়েক মাস ধরেই কাশ্মীরে ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রচুর নতুন ভোটার তৈরি হয়েছে কাশ্মীরে। এরই মধ্যে কাশ্মীরের নির্বাচনী আধিকারীক ঘোষণা করেন যে রাজ্যে যাঁরা বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। শ্রমিক, পড়ুয়া, চাকুরিজীবী। যাঁরা অন্য রাজ্যের বাসিন্দা তাঁদের কাশ্মীরে ভোটাধিকার দেয়া হবে। অর্থাৎ তাঁরা যদি চান তাহলে কাশ্মীরের ভোটার হতে পারেন।
সেই ঘোষণা শোনার পরেই রীতিমত ফুঁসে উঠেছে জঙ্গিরা। তাঁরা এবার অকাশ্মীরিদের নিশানা করতে শুরু দিয়েছে। গত কয়েকদিন যাঁদের উপরে জঙ্গিরা হামলা চালাচ্ছে সেই তালিকায় বেশিরভাগই অকাশ্মীরি। গত কয়েক মাস ধরে কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের উপরকে হামলা বেড়েছে। কাশ্মীরের পণ্ডিতদের নিশানা করা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য এতদিন বাইরের রাজ্যে কেউ কাশ্মীরে ভোটাধিকার পেতেন না। গোটা দেশে একটা নিয়ম থাকলেও কাশ্মীরে কিন্তু এই নিয়ম ছিল না। কাশ্মীরের বাসিন্দারাই কেবল কাশ্মীরে ভোট দিেত পারতেন। দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়া চলে আসছিল। শেষে মোদী সরকার দ্বিতীয়বার সরকার গঠনের পরে কাশ্মীরের বিশেষ অধিকার তুলে দেয়। এবং কাশ্মীর এবং লাদাখকে আলাদা করে দেয়া হয়। দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications