কাশ্মীরে সেনা কনভয়ে ফের হামলার ছক জঙ্গিদের! মোদী প্রশাসনের আরও কড়া মনোভাব
সেবারের ঘটনাস্থল ছিল কাশ্মীরের পুলওয়ামা, আর এবার নিশানায় পাকিস্তান সীমান্তবর্তী এই রাজ্যের কানিপোরা এলাকা। জঙ্গিদের গেমপ্ল্যান ছিল আরও একচি সেনা কনভয় উড়িয়ে দেওয়ার।
সেবারের ঘটনাস্থল ছিল কাশ্মীরের পুলওয়ামা, আর এবার নিশানায় পাকিস্তান সীমান্তবর্তী এই রাজ্যের কানিপোরা এলাকা। জঙ্গিদের গেমপ্ল্যান ছিল আরও একচি সেনা কনভয় উড়িয়ে দেওয়ার। কাশ্মীরের বুদগামের কানিপোরা এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ঘিরেই উঠে এসেছে এই তথ্য।
|
অমিত শাহের আর্জি
কাশ্মীরে যখন চলছিল সেনা জঙ্গি গুলির লড়াই তখন দিল্লিতে সংসদে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে তিনি আর্জি জানান, রাষ্ট্রপতি শাসনের মেয়াদ যেন আরও ৬ মাস বেশি চলে জম্মু ও কাশ্মীরে।

ফের সেনা কনভয়ে হামলার ছক!
এদিন কাশ্মীরের বুদগামের কানিপোরায় সেনার এনকাউন্টারে নিকেশ হয় এক জঙ্গি। আর সেই সেনা-জঙ্গি গুলির লড়াই থেকেই জানা যায় যে জঙ্গিরা বারতের মাটিতে বসে ফের একবার সেনা কনভয় ওড়ানোর ছক কষছিল।

এবার নিশানায় কে?
সেনার কাছে বিশেষ সূত্রে খবর ছিল, এলাকায় হঠাৎই জঙ্গিদের গতিবিধি বাড়তে শুরু করে দেয়। সেনার কাছে গোয়েন্দা সূত্রে খবর পৌঁছয় যে জঙ্গিরা গোপনে সেনা কনভয়ে আক্রমণ শানাতে চাইছে। আর সেই খবর পেয়েই বুদগামে অভিযান চালায় সেনা। যেখানে দুই পক্ষের গুলরি লড়াইয়ে নিকেশ করা হয় এক জঙ্গিকে।












Click it and Unblock the Notifications