Jammu And Kashmir Terror Attack: জম্মু ও কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত্যু ৫ পরিযায়ী শ্রমিকসহ এক চিকিৎসকের
Terror Attack in Jammu and Kashmir: ফের জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু পরিযায়ী শ্রমিকদের (migrant labourers)। উপত্যকার গন্দেরবাল জেলার গগনগীর এলাকায় গুলি চালায় জঙ্গিরা (terrorist gunfire)। মৃত্যু (death) হয়েছে ৫ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত বহু শ্রমিক (injured many labours)।
জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পরিযায়ী শ্রমিকের। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় আরও ৩ পরিযায়ী শ্রমিককে। মৃত্যু হয়েছে একজন চিকিৎসকেরও (doctor dead)। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা পুলিশের (Jammu and Kashmir Police)।

পুলিশ জানিয়েছে, কাশ্মীরে জ়ি মোড় সুড়ঙ্গের (G Tunnel) কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিকরা। নির্মাণস্থলে শ্রমিকদের থাকার ক্যাম্পে (Firing at Labour Camp) গুলি চালায় জঙ্গিরা। সুড়ঙ্গ নির্মাণের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্মীরা থাকতেন ওই ক্যাম্পে। আচমকাই সেখানে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা।
ঘটনা মাত্রই এলাকা কর্ডন করে পুলিশ ও সেনা (Indian Army)। হামলার পর জঙ্গিদের গতিবিধি বোঝার চেষ্টা করছেন তাঁরা। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হল তা নিয়েও সন্দিগ্ধ তাঁরা। ঘটনাস্থল ও আশেপাশের এলাকা ঘিরেছে নিরাপত্তা বাহিনীর একটি দল। জঙ্গিদের খোঁজে জারি তল্লাশি অভিযান।
ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বেশকয়েকজন স্থানীয় শ্রমিকও। যদিও নিহত ও আহতদের সকলের নাম পরিচয় এখনই জানা সম্ভব হয়নি। গুরুতর আহতদের পাঠানো হয় শ্রীনগরে এসকেআইএমএস হাসপাতালে। রবিবার জঙ্গি হামলার কড়া নিন্দা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)।
এক্স হ্যান্ডেলে পোস্টে ওমর লেখেন, "শ্রমিকদের উপর জঙ্গি হামলার ঘটনা দুর্ভাগ্যজনক ও একইসঙ্গে বর্বরোচিত। সুড়ঙ্গের কাজে জড়িত নিরীহ শ্রমিকদের উপর হামলা চালানো হল। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।" হামলার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গড়করীও।
শুক্রবারই সোপিয়ানে জঙ্গিদের গুলিতে প্রাণ যায় বিহার থেকে কাজ করতে আসা এক পরিযায়ী শ্রমিকের। সোপিয়ানের ওয়াদুনা এলাকায় রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিকের দেহ উদ্ধার করে সেনা। তার ৪৮ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের জঙ্গি হামলায় নিহত পরিযায়ী শ্রমিকরা।












Click it and Unblock the Notifications