Jammu and Kashmir: ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে আবেদন, শুনানি শুরু সুপ্রিম কোর্টে

Jammu and Kashmir: ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। আবেদন করা হয়েছিল জম্মু-কাশ্মীর পুনর্গঠনের আইনকে চ্যালেঞ্জ করে। বুধবার সেই সেই মামলার শুনানি শুরু হচ্ছে সুপ্রিম কোর্টে। জোড়া মামলাকে একটি ব্যাচে একত্রিত করে মামলা শুনতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদান করেছিল। কিন্তু সেই মর্যাদা আজ আর নেই ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ার পর। এমনকী জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদাও খুইয়েছে। জম্মু ও কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। এই অবস্থায় ৩৭০ অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে মামলার শুনানি বুধবার থেকে প্রতিদিন চলবে।

Jammu and Kashmir - ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জের শুনানি

এ জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সংবিধানিক বেঞ্চ তৈরি হয়েছে। এই বেঞ্চেই চলবে শুনানি। বেঞ্চটি গঠিত হয়েছে প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, সঞ্জয় কিষান কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই ও বিচারপতি সূর্য কান্তের সমন্বয়ে।

পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, সোম ও শুক্রবার ব্যাতীত প্রতিদিনই শুনানি অনুষ্ঠিত হবে। বাকি দিনগুলিতে শুনানির জন্যই পিটিশন নেওয়া হয়। এ জন্য দু-জন আইনজীবীকে নিয়োগ করা হয়ছিল। আবেদনকারী ও সরকার পক্ষ থেকে একজন করে আইনজীবী এই মামলায় সওয়াল করতে পরাবেন।

Jammu and Kashmir - ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ

বিচারপতিরা নির্দেশ দিয়েছিল ২৭ জুলাইয়ের আগে এটি ফাইল করতে। সেইমতো ৩৭০ ধারাকে চ্যালেঞ্জ করে আবেদন জমা দেওয়া হয়। ২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা বাতিল করা হয়। ওইদিনই জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে দুটি কেন্দ্রশাসিত অ়্চলে ভাগ করা হয়।

জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। ২০১৯ সালে তা একটি সংবিধান বেঞ্চে পাঠানো হয়েছিল। এবার সেই পুনর্গঠনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন হল। সেই মামলার শুনানিও একইসঙ্গে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+