সন্ত্রাসবাদীদের সঙ্গে ধৃত কাশ্মীর পুলিশের ডিএসপিকে 'জঙ্গি' হিসাবেই দেখা হচ্ছে! উঠছে চাঞ্চল্যকর তথ্য
সন্ত্রাসবাদীদের সঙ্গে ধৃত কাশ্মীর পুলিশের ডিএসপিকে 'জঙ্গি' হিসাবেই দেখা হচ্ছে! উঠছে চাঞ্চল্যকর তথ্য
দক্ষিণ কাশ্মীরে একটি গাড়িতে তাঁকে দুই কুখ্যাত জঙ্গির সঙ্গে হাতেনাতে ধরা হয়েছে। এক হিজবুল ও লস্কর জঙ্গিকে সঙ্গে নিয়ে কাশ্মীরের আইপিএস অফিসার তথা ডিএসপি পদাধিকারী দেবীন্দ্র সিং গতকালই ধরা পড়েছেন। আর তারপরই পুলিশ জানিয়ে দিয়েছে, দেবীন্দ্র সিংকে 'জঙ্গি' র মতো করেই দেখছে ভারতীয় পুলিশ প্রশাসন।

জম্মু-শ্রীনগর হাইওয়েতে জঙ্গিদের সঙ্গে ধৃত পুলিশকর্তা
এরআগে, উপত্যকা জুড়ে চাঞ্চল্য ফেলে দিয়ে, জম্মু ও কাশ্মীরের হাইওয়েতে জঙ্গিদের সঙ্গে একটি গাড়ি থেকে পুলিশ কর্তা দেবীন্দ্র সিংকে উদ্ধার করে পুলিশ। নাভিদ ও আলতাফ নামের দুই জঙ্গির সঙ্গে তিনি যাচ্ছিলেন কোনও জঙ্গি প্রশিক্ষণ শিবিরের দিকে , বলে খবর ছিল পুলিশের কাছে। প্রসঙ্গত, পুলিশের কাছে খবর ছিল ওই গাড়িতে জঙ্গিরা রয়েছে। তবে তারমধ্যে যে পুলিশ কর্তা থাকবেন, তা খানিকটা অবাক করেছে পুলিশকে।

ডিএসপির বাড়ি থেকে উদ্ধার গ্রেনেড
পুলিশ জানিয়েছে, ডিএসপির বাড়িতে এরপর পুলিশ তল্লাশি চালায় । সেখানে তাঁর বাড়ির ভিতর থেকে একাধিক গ্রেনেড ও একে ৪৭ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়ে দিয়েছে, ভারতীয় গোয়েন্দা অফিসারদের 'অ্যানালাইসিস উইং' এবার গোটা বিষয়টি নিয়ে তদন্তে নামছে। দেবীন্দ্রকে তাঁরাই জেরা করবে।
|
'জঙ্গি' তকমা
জঙ্গিদের সঙ্গে একই গাড়িতে বসে থাকা ডিএসপি দেবীন্দ্রকে কাশ্মীরের পুলিশ প্রশাসন 'জঙ্গি' হিসাবেই দেখছে। আর সেকথা কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়ে দিয়েছেন। এদিকে সূত্রের দাবি, একটা সময় জঙ্গি দমনের কর্তব্যরত অফিসার দেবীন্দ্রর সঙ্গে জঙ্গি যোগ নিয়ে বহুদিন ধরেই খবর পাচ্ছিল প্রশাসন। যদিও দেবীন্দ্র জানিয়েছেন, দুই জঙ্গিকে গাড়িতে নিয়ে তিনি তাদের আত্মসমর্পণ করাতে যাচ্ছিলেন মাত্র।












Click it and Unblock the Notifications