Jammu And Kashmir Phase 1 Election 2024 Live: দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫০.৬৫%

শুরু হয়ে গেল ভোট গ্রহণ। কেন্দ্র শাসিত জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচন। ১০ বছর পর বিধানসভা ভোটের লাইনে দাঁড়াচ্ছেন ভূস্বর্গের বাসিন্দারা। কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে রাখা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলি। সকলকে ভোটদানের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Jammu And Kashmir Phase 1 Election 2024 Live

Sep 18, 2024, 6:52 pm IST

প্রথম দফার নির্বাচন শেষ!

প্রথম দফার নির্বাচন শেষ। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হল।
Sep 18, 2024, 6:24 pm IST

বিকেল পাঁচটা পর্যন্ত কত ভোট?

জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে বিকেল ৫টা পর্যন্ত 58.19% ভোট রেকর্ড করা হয়েছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে।
Sep 18, 2024, 6:02 pm IST

কেমন ভোট চলছে? দেখুন ছবিতে-

কেমন ভোট চলছে জম্মু এবং কাশ্মীরে? দেখুন ছবিতে -
Sep 18, 2024, 5:37 pm IST

আতঙ্ক ভুলে ভোট দিচ্ছে মানুষ

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন মানুষ আতঙ্ক ভুলে ভোট দিচ্ছে। ভালো ভোট পড়ছে। প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রকে বিশেষ সমর্থন দিয়েছেন। একটা সময় কেউ প্রার্থী হতে চাইতেন না। আজ মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিচ্ছেন।
Sep 18, 2024, 5:08 pm IST

ভোট পড়েছে ৫০.৬৫%

দুপুর ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৫০.৬৫%। মোটের উপর এখনও শান্তিপূর্ণ ভোট চলছে । তেমন বড় কোনও ঘটনা ঘটেনি।
Sep 18, 2024, 4:54 pm IST

এক নজর দল হবে পিডিপি- রইল ভিডিও

প্রথম দফার নির্বাচন চলছে জম্মু-কাশ্মীরে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন পিডিপি সুপ্রিমো মেহবুবা মুফতি। তাঁর দাবি, এক নম্বর দল হবে পিডিপি। ঠিক কি বলেছেন? দেখুন -
Sep 18, 2024, 4:16 pm IST

কী বললেন শচিন পাইলট

পুঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থীই জয়ী হবেন দাবি কংগ্রেস নেতা শচিন পাইলটের।
Sep 18, 2024, 4:10 pm IST

কী বললেন মেহবুবা মুফতি

দক্ষিণ কাশ্মীরে পিডিপি এক নম্বর পার্টি হবে দাবি মেহবুবা মুফতির।
Sep 18, 2024, 3:40 pm IST

ভোট দিলেন মেহবুবা মুফতির মা

কাশ্মীরের অনন্তনাগে ভোট দিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মা গুলশন আরা।
Sep 18, 2024, 3:37 pm IST

ঐতিহাসিক নির্বাচন

জম্মু ও কাশ্মীরের নির্বাচনকে ঐতিহাসিক বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
Sep 18, 2024, 2:10 pm IST

দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল কত

জম্মুু ও কাশ্মীরে প্রথম দফায় দুপুর ১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১৭ শতাংশ।
Sep 18, 2024, 2:08 pm IST

ভোটের প্রচারে মোদী

দ্বিতীয় দফার ভোটের প্রচারে আগামীকাল শ্রীনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Sep 18, 2024, 1:42 pm IST

বন্ধ ভোটগ্রহন

জম্মু ও কাশ্মীরের ভগবান মহল্লায় বিক্ষোভের জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে গেল ভোটগ্রহন।
Sep 18, 2024, 1:40 pm IST

পুলওয়ামায় ভোটদান

পুলওয়ামায় ভোট দিলেন JKNC প্রার্থী। তিনি বলেছেন ৩৭০ ধারা বাতিলের পর অনেক উন্নয়ন হয়েছে ভূস্বর্গে।
Sep 18, 2024, 1:37 pm IST

ভোট দিলেন বিজেপি প্রার্থী

রামবানের বিজেপি প্রার্থী ভোটদান করে বিজেপির উন্নয়নের বার্তা দিলেন।
Sep 18, 2024, 11:50 am IST

কত ভোট পড়ল

সকাল ১১টা পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভোট পড়ল ২৬.৭২ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুলওয়ামায় ২০.৩৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কিস্তোয়ারায় ৩২.৬৯ শতাংশ।
Sep 18, 2024, 11:47 am IST

বিশেষভাবে সক্ষমদেরও ভোটদান

জম্মু ও কাশ্মীরে বিশেষভাবে সক্ষমরা ভোট দিলেন বুথে গিয়ে।
Sep 18, 2024, 11:08 am IST

পূর্ণ রাজ্যের মর্যাদা চাই

ডোডার ন্যাশনাল কনফারেন্স প্রার্থী দাবি করেছেন পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়েই তাঁর দল ভোটে সামিল হয়েছেন।
Sep 18, 2024, 11:04 am IST

ভোটের লম্বা লাইন

মহারাষ্ট্রের রামবান জেলায় বুথে বুথে ভোটারদের লম্বা লাইন।
Sep 18, 2024, 10:45 am IST

ভোট দানের অনুরোধ

রাজ্যবাসীকে ভোট দানের অনুরোধ জানালেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
Sep 18, 2024, 10:44 am IST

ওমর আবদুল্লাহ কী বললেন

মানুষের স্বতোঃস্ফূর্ত ভোটদানে খুশি ন্যাশনাল কনফারেন্স নেতা এবং জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
Sep 18, 2024, 10:24 am IST

ভোটের লাইনে মহিলা ভোটাররা

সকাল থেকে ভোটের লাইনে মহিলা ভোটারদের সংখ্যাও বাড়ছে। পিঙ্ক পুথে মহিলা ভোটাররা ভোট দিয়ে ছবি দিচ্ছেন।
Sep 18, 2024, 9:55 am IST

ভোটদানের অনুরোধ মল্লিকার্জুন খাড়গের

কাশ্মীরবাসীকে ভোটদানের অনুরোধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।
Sep 18, 2024, 9:40 am IST

অশোক গেহলটের বার্তা

কাশ্মীরে মানুষ কংগ্রেসের পাশে রয়েছে ভোট নিয়ে বার্তা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের।
Sep 18, 2024, 9:32 am IST

ভোটের নজরদারি

কন্ট্রোলরুম থেকে ভোটের নজরদারি চালাচ্ছে কুলগামের জেলা প্রশাসন।
Sep 18, 2024, 9:15 am IST

পুলওয়ামার পিডিপি প্রার্থীর বার্তা

পুলওয়ামার পরিস্থিতি ফেরাতে এই ভোটদান অত্যন্ত জরুরি। এমনই মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের পিডিপি প্রার্থী।
Sep 18, 2024, 8:58 am IST

ভোটদানের অনুরোধ সিপিএম প্রার্থীর

কুলগামের সিপিএম প্রার্থী মহম্মদ ইউসুফ সকলকে ভোটদানের অনুরোধ জানালেন
Sep 18, 2024, 8:48 am IST

ভোট দিলেন বিজেপি প্রার্থী

কিস্তোয়ারের বিজেপি প্রার্থী শগুন পরিহার ভোট দিলেন। তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ নীতিতেই বিশ্বাসী তাঁর দল। তাই তাঁর বিশ্বাস সাধারণ মানুষ তাঁকে আশীর্বাদ করবেন।
Sep 18, 2024, 8:20 am IST

ভোট দিলেন প্রার্থী

JKNC প্রার্থী সজ্জাদ আহমেদ কিচলো ভোট দিলেন কিস্তোয়ারার টাউন হলে
Sep 18, 2024, 8:13 am IST

বুথের সামনে লম্বা লাইন

কাশ্মীরের ডোডা জেলায় সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইন ভোটারদের
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+