কাশ্মীরে গোপনে ভিপিএন এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার! বড় পদক্ষেপ নিল প্রশাসন
কয়েকদিন ধরেই কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কন্ফারেন্সের নেতা সইদ আলি শাহ গিলানির বিপর্যন্ত শারীরিক অবস্থার একটি ভিডিও আসে হয় সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও আপলোড হতেই কাশ্মীরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। এরপরই সাইবার ক্রাইমের আওতায় থেকে UAPA আরোপিত হয় কাশ্মীরের একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে।

জম্মু ও কাশ্মীর সাইবার পুলিশের তরফে কী জানা যাচ্ছে?
জম্মু ও কাশ্মীরের পুলিশের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকে কেন্দ্র করে কাশ্মীরের সাইবার পুলিশ একাধিক পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কাশ্মীর পুলিশ । সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে উস্কানিমূলক উদ্দেশে ব্যবহারের অভিযোগ রয়েছে এঁদের বিরুদ্ধে।

UAPA আরোপিত
সরকারের নির্দেশ না মানা UAPA 'আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট' বা UAPA কাশ্মীরে আরোপিত হয়েছে একাধিক ব্যক্তির উপর।অবৈধভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিরুদ্ধে এই নিয়ে এফআইআর দায়ের হয়েছে। এক্ষেত্রে আলাদ আলাদা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে উস্কানিমূলক পোস্ট করা হচ্ছিল বলেও দাবি প্রশাসনের।

গিলানিকে নিয়ে উত্তাপ কাশ্মীরে
এদিকে, বিচ্ছিন্নতাবাদী নেতা গিলানির অসুস্থ অবস্থার ভিডিও উপত্যকা জুড়ে ভাইরাল হওয়ার পরই সেখানে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পথে হাঁটতে বাধ্য হয়েছে প্রশাসন বলে খবর।

গিলানিকে ঘিরে কড়া নিরাপত্তা
এদিকে, হুরিয়ত নেতা গিলানির হায়দরপোরার বাড়ির সামনে কার্যত নিরাপত্তার চাদর বিছিয়ে দিয়েছে প্রশাসন। এক সংক্রমণে আক্রান্ত হয়ে গিলানি অসুস্থ বলে খবর। তবে আপাতত তাঁর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়ে দিয়েছে কাশ্মীরের প্রশাসন।












Click it and Unblock the Notifications