শুধু ৩৭০ ধারা বাতিলই নয়, জম্মু ও কাশ্মীরকে ভাগে কেন্দ্রের প্রস্তাবে সই রাষ্ট্রপতির
জম্মু কাশ্মীর থেকে শুধুমাত্র ৩৭০ ধারা তুলে দেওয়াই শুধু নয়, একই সঙ্গে আরও নতুন প্রস্তাব দিয়েছে মোদী সরকার।
জম্মু কাশ্মীর থেকে শুধুমাত্র ৩৭০ ধারা তুলে দেওয়াই শুধু নয়, একই সঙ্গে আরও নতুন প্রস্তাব দিয়েছে মোদী সরকার। সংসদে পেশ করা প্রস্তাবে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর আর রাজ্য থাকবে না। সেখানে তৈরি হবে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল। একটি হবে জম্মু ও কাশ্মীর। যেখানে বিধানসভা থাকবে। অন্যদিকে লাদাখকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেখানে কোনও বিধানসভা থাকছে না। এই প্রস্তাবে রাষ্ট্রপতি সইও করেছেন।

দুভাগে ভাগ হবে জম্মু ও কাশ্মীর
এদিন সংসদে জম্মু ও কাশ্মীর নিয়ে বিল পেশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়া হবে। এছাড়াও রাজ্যকে দুভাগে ভাগ করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হবে।

রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলে সায় বিএসপির
এদিকে রাজ্যসভায় বিএসপি ৩৭০ ধারা বাতিলের পক্ষে সায় দিয়েছে। সাংসদ সতীশ মিশ্র এই সায় দিয়েছেন।

সংসদে হট্টগোল
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব পেশের সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীরা ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। লোকসভাতেও শোরগোল শুরু করেন বিরোধী সাংসদরা।












Click it and Unblock the Notifications