কাশ্মীরের স্থানীয় নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে কংগ্রেস! 'হাত' শিবিরের নয়া দাবি
কাশ্মীরের রাজনীতিতে আগামী ২৪ অক্টোবর সংগঠিত হতে চলেছে স্থানীয় নির্বাচন। ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন দিয়েই ৩৭০ ধারা মুক্ত কাশ্মীরে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে । এমন এক পরিস্থিতিতে কাশ্মীরের সেই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিল কংগ্রেস।

Ghulam Ahmad Mir, Congress: We've come to realise that these elections (Block Development Council elections) are being held to facilitate only one party - ruling party. Our leaders are under detention. We have no other option but to announce that we are boycotting the election. https://t.co/CRipmCudqb pic.twitter.com/SLhW5mbrlZ
— ANI (@ANI) October 9, 2019
কাশ্মীরের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন সংগঠন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে , কংগ্রেসের তরফে বলা হয় , এবিষয়ে নির্বাচন কমিশনের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। কংগ্রেসের দাবি, উপত্যকায় তাঁদের দলের নেতাদেরও পর্যন্ত কোনও রকমের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। ফলে, এমন এক পরিস্থিতিতে কাশ্মীরের স্থানীয় নির্বাচন থেকে সরে আসবার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications