৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির দিনই পদত্যাগ করলেন কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু এদিন পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বুধবার কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি পালিত হয়েছে। এই বর্ষপূর্তির দিনে কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি পরবর্তীকালে ভারতের সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পদ সামলাতে পারেন। কারণ এই পদের দায়িত্ব পালন করা রাজীব মেহঋষি অবসর নিচ্ছেন।

জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ২০১৯ সালের ৩১ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করেন মুর্মু। তার আগেই গতবছর অগাস্টের এইদিনে কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। আলাদা করে দেওয়া হয় লাদাখকে। সেই সময় পর্যন্ত কাশ্মীরের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সত্যপাল মালিক।
১৯৮৫ সালের গুজরাত ক্যাডারের এই আইএএস অফিসার এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তাঁর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন।












Click it and Unblock the Notifications