Jammu and Kashmir: মন্ত্রিসভার প্রস্তাবে সই উপরাজ্যপালের, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা সময়ের অপেক্ষা?

Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা (Statehood) ফিরিয়ে দেওয়ার প্রস্তাব পাস উপরাজ্যপাল মনোজ সিনহার (LG Manoj Sinha)। মন্ত্রিসভায় আগেই গৃহীত হয়েছিল প্রস্তাব। কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা ঘুচিয়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে কেন্দ্রের কাছে আর্জি জানাতেই এই প্রস্তাব।

মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই প্রতিশ্রুতি পূরণে তৎপর হন ওমর আবদুল্লা (Omar Abdullah)। বৃহস্পতিবারই মন্ত্রিসভার তথা নবনির্বাচিত সরকারের প্রথম বৈঠকে (Cabinet Meeting) পাস হয় জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রস্তাব। বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ছাড়াও ছিলেন তাঁর ডেপুটি সুরিন্দর চৌধরি, মন্ত্রী সাকিনা মাসুদ ইতু, জাভেদ আহমেদ রানা, জাভেদ আহমেদ দার ও সতীশ শর্মা।\

MANOJ SINHA

এদিন এক আধিকারিক জানান, প্রস্তাবে বাড়তি কিছু যোগ করেননি উপরাজ্যপাল। মন্ত্রিসভায় গৃহীত প্রস্তাব তাঁর কাছে আসতেই তা তিনি সই করে দেন। তিনি আরও বলেন, এই প্রস্তাবের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বাসিন্দারা তাঁদের পরিচিতি ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে।

সূত্রের খবর, পাস হওয়া প্রস্তাব এরপর পাঠানো হবে দিল্লিতে। আগামী সপ্তাহেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে দেবেন ওমর। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার পক্ষে আর্জি জানানো হবে প্রধানমন্ত্রীকে।

এনিয়ে ৪ নভেম্বর শ্রীনগরে বিধানসভার প্রথম অধিবেশন (First Assembly Session) ডেকেছেন মন্ত্রিসভার সদস্যরা। প্রথম অধিবেশনে উপরাজ্যপালকে সভাপতিত্ব করতে প্রস্তাব রেখেছে ওমরের মন্ত্রিসভা। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

২০২৩ সালে সুপ্রিম কোর্ট জানায়, জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের (Article 370 abrogation) সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। যদিও সঠিক সময়ে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেয় কেন্দ্র। জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় আসতেই রাজ্যের মর্যাদা ফেরাতে উদ্য়োগ নিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তাঁর নেতৃত্বাধীন সরকার।

যদিও নবগঠিত সরকারের এই পদক্ষেপের নিন্দা করেছে বিরোধী পিডিপি-সহ একাধিক দল। তাদের দাবি, ন্যাশনাল কনফারেন্স ৩৭০ ধারা ও বিশেষ রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসতে ন্যাশনাল কনফারেন্স ৩৭০ ধারা নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+