জম্মু ও কাশ্মীর হাইকোর্টে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন জানাতে পারবেন যে কোনও যোগ্য ভারতীয়

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর সেখানকার বাসিন্দাদের কেন্দ্র অভয় দিয়েছিল যে তাঁদের চাকরির কোনও অভাব হবে না। পাশাপাশি জম্মু ও কাশ্মীরবাসীর চাকরির ক্ষেত্রে ও জমির মালিকানার সংরক্ষণ রক্ষা করা হবে। তবে সেই সংরক্ষণের আস্বাস দিলেও ভারতবাসীর জন্য খুলে দেওয়া হল জম্মু ও কাশ্মীরে চাকরি করার দরজা।

জম্মু ও কাশ্মীর হাইকোর্টে ৩৩টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি

জম্মু ও কাশ্মীর হাইকোর্টে ৩৩টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি

জম্মু ও কাশ্মীর হাইকোর্টের তরফে ৩৩টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে নন-গ্যাজেটেড আধাকিরক পদে নিয়োগ, সিনিয়র স্কেলের স্টোনোগ্রাফারের পদের নিয়োগ, জুনিয়র স্টোনোগ্রাফারের পদের নিয়োগ, স্টেনো টাইপিস্ট, কম্পোজিটর, ইলেক্রট্রিশিয়ান ও চালক পদে নিয়োগ। এই সবকটি পদের জন্য ভারতের যেকোনও প্রান্ত থেকে যোগ্য প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর প্রথম নিয়োগ প্রক্রিয়া

কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর প্রথম নিয়োগ প্রক্রিয়া

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম জম্মু ও কাশ্মীরে সরকারি পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হল। অগাস্টে ৩৭০ ধারা প্রত্যহারের পর জম্মু ও কাশ্মীরকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তাব পাশ করে কেন্দ্র। জম্মু ও কাশ্মীর পুনর্গঠনের সেই প্রস্তাব বাস্তবায়িত হয় ৩১ অক্টোবর।

সরকারি আমলা ও পুলিশকর্মীদের বন্টনের জন্য প্যানেল

সরকারি আমলা ও পুলিশকর্মীদের বন্টনের জন্য প্যানেল

এর আগে রাজ্য থাকাকালীন জম্মু ও কাশ্মীরে চাকুরিরত পুলিশ কর্মী ও আমলাদের বন্টণের জন্য প্যানেল তৈরি করেছিল কেন্দ্র। নতুন নিয়োগের ক্ষেত্রে বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে, 'অরুণাচল‌ প্রদেশ, গোয়া, মিজোরাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল ক্যাডার'-কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+