J & K-Haryana Exit Poll:হরিয়ানায় ক্ষমতা হারাচ্ছে বিজেপি, উপত্যকাতে সংকটে গেরুয়া শিবির, ইঙ্গিত দিল টাইমস নাও
হরিয়ানায় ভোট অনুষ্ঠিত হল শনিবার। গোটা রাজ্যের ৯০টি আসনে এক দফাতেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল। গত ১০ বছরে এই রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। এবার অবশ্য পালা বদলের বিষয়ে আশাবাদী বিৱোধী কংগ্রেস শিবির। ভোট পর্ব শেষের পরই একের পর এক এক্সিট পোল সামনে আসেছে। তাতে কী আভাস পাওয়া যাচ্ছে সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
পাঞ্জাব সংলগ্ন হরিয়ানা রাজ্যে জাঠ সম্প্রদায়ের ভোট ভোটারা একটা ফ্যাক্টর। তার উপর কংগ্রেস এবার ভোটের আগেই দলে নিয়েছে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়াকে। কুস্তিকে কেন্দ্র করে এই রাজ্যেএ একটা আলাদা আবেদ আছে। ব্রিজ ভূষণ কাণ্ডের পর থেকেই কুস্তিগীরদের একটা বড় অংশ বিজেপির বিরুদ্ধে সরব। সেই পালে নচুন হাওয়া দিয়েছে বজরং-ভিনেশদের হাত শিবিরে যোগদান।

হরিয়ানার মতোই জম্মু ও কাশ্মীরেও বিধানসভা নির্বাচন সম্পন্ন হল। ৩৭০ ধারা বিলোপের পর প্রথমবার উপত্যকায় বিধানসভা নির্বাচন হল। জম্মু-কাশ্মীরে মোট ৯০টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে তিন দফায় ভোট অনুষ্ঠিত হয়েছে । উপত্যকার ভোট বিজেপির কাছে সম্মানের লড়াই। কারণ ৩৭০ ধারা বিলোপের এই রাজ্যে প্রথমবার ভোট হচছে। এবার পালা ফলাফলের। সেই ফলাফল প্রকাশিত হবে আগামী ৮ অক্টোবর।
অন্য।দিকে টাইমস নাও-র সমীক্ষা অনুসারে জন্মু কাশ্মীরে ২৬টি আসনে জিততে পারে বিজেপি। ন্যাশনাল কনফারেন্স জিততে পারে ৪৯টি আসন। পিডিপি ১০টি এবং অন্য দলগুলি ৫টি আসনে জিততে পারে।












Click it and Unblock the Notifications