Jammu and Kashmir: ভোট গণনার আগের দিন উত্তেজনা কাশ্মীরে, সেনা-জঙ্গি গুলির লড়াই পুলওয়ামায়
আর ২৪ ঘণ্টাও বাকি নেই ভোট গণনার। তারপরেই দিল্লির মসনদে বসবে কে তা চূড়ান্ত হবে। এদিকে ভোট গণনারপ আগের দিন উত্তাল হয়ে উঠেছে কাশ্মীর। সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে পুলওয়ামায়। কাশ্মীরের পুলওয়ামার নেহামা এলাকায় চলছে এই সংঘর্ষ।
জম্মু ও কাশ্মীরে এবার ভোট হয়েছে নির্বিঘ্নেই। ভোটের লাইনে লম্বা লাইন দেখা গিয়েছে। কোথাও তেমন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। মাঝে একদিন কেবল মেহবুবা মুফতি বিক্ষোভ দেখিয়েছিল। তবে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর এই প্রথম স্বতোঃস্ফূর্ত ভাবে কোনও রকম অশান্তি ছাড়াই ভোট হল কাশ্মীরে।

৩৭০ ধারা বাতিল হওয়ার পর ভূস্বর্গ থেকে জঙ্গি নিকেশের কড়া অভিযান চালিয়েছে ভারকতীয় সেনা। তার জেরে শয়ে শয়ে পর্যটকের আগমন ঘটেছে কাশ্মীরে। রেকর্ড সংখ্যক পর্যটক ভিড় করেছিলেন কাশ্মীরে। স্বাভাবিক ভাবেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিিত যে থমকে গিয়েছিল সেটা অনেকটাই ফিরেছে। পর্যটকদের আনাগোনায় ভূস্বর্গের ব্যবসায়ীরাও লাভের মুখ দেখতে শুরু করেছেন।












Click it and Unblock the Notifications