Jammu-Kashmir elections exit-polls 2024: জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে কারা? বড় ইঙ্গিত সমীক্ষায়
Jammu Kashmir elections exit-polls result 2024: জম্মু ও কাশ্মীরে দীর্ঘ ১০ বছর পর বিধানসভা নির্বাচন (Jammu Kashmir Assembly Election)। ২০১৯-এ ৩৭০ ধারা বিলোপের (Article 370) পর এই প্রথম বিধানসভা নির্বাচন হল জম্মু ও কাশ্মীরে। যদিও বুথ ফেরত সমীক্ষা (J&K Exit Poll) বলছে বিজেপির দিক থেকে মুখ ফিরিয়েছে উপত্য়কার মানুষ। এনসি ও কংগ্রেস জোট (NC Congress Coalition) বসতে পারে ভূস্বর্গের সিংহাসনে। এই অবস্থায় কে হবেন মুখ্যমন্ত্রী (Next CM of Jammu Kashmir) তা নিয়ে জল্পনা তুঙ্গে।
কমবেশি সব বুথ ফেরত সমীক্ষাতেই জম্মু ও কাশ্মীরে এনসি ও কংগ্রেস জোটকে এগিয়ে রাখা হয়েছে। ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় (India Today C voter Exit Poll) এনসি কংগ্রেস জোট ম্য়াজিক ফিগার ৪৬টি আসনও পার করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্য়দিকে রিপাবলিক টিভি ও ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, জম্মু কাশ্মীরে এবারও ত্রিশঙ্কু বিধানসভা (Hung Assembly) হতে পারে।

ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা বলছে জম্মু ও কাশ্মীরে এনসি ও কংগ্রেস জোটের ওমর আবদুল্লার (Omar Abdullah) মুখ্য়মন্ত্রী হওয়ার সম্ভাবনা ৩৯ শতাংশ। বিজেপির রবিন্দর রায়নার (Ravinder Raina) সম্ভাবনা ১২ শতাংশ। অন্য়দিকে পিডিপির মেহবুবা মুফতির (Mehbooba Mufti) মুখ্য়মন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯ শতাশ। মাত্র ৬ শতাংশ সম্ভাবনা রয়েছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিকাশ রসুল ওয়ানির (Vikas rasool wani)।
শুরু থেকেই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে ন্য়াশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মুখে। গন্দেরবাল ও বুদগাম বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন ওমর। প্রচারে গিয়েও জানান, মানুষ এবারে ত্রিশঙ্কু বিধানসভা চাইছে না। কংগ্রেস এনসির নেতৃত্বে কাশ্মীরে জোটবদ্ধ সরকার গঠন হলে মুখ্যমন্ত্রীর দৌড়ে যে ওমরই এগিয়ে থাকবেন তা সন্দেহাতীত।
অপরদিকে যদি মুখ্যমন্ত্রী পদের দাবিদার কংগ্রেস হয়, সেক্ষেত্রে নাম থাকছে তারিক হামিদ কারার। জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। একইভাবে বিজেপির রাজ্য় সভাপতি রবিন্দর রায়নাকে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে রেখেছে গেরুয়া শিবির।
২০১৪ এর পর ২০২৪। জম্মু কাশ্মীরে তিন দফায় হয় বিধানসভা নির্বাচন। ১৮ সেপ্টেম্বর প্রথম দফা, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা ও পয়লা অক্টোবর তৃতীয় দফায় ভোট শেষ হয়। তিনটি দফায় যথাক্রমে ৬১, ৫৮ ও ৬৬ শতাংশ ভোট পড়েছিল জম্মু ও কাশ্মীরে।
লোকসভার পর বিধানসভা নির্বাচনেও উপত্য়কার মানুষের মধ্য়ে স্বতঃস্ফূর্ত মনোভাবই দেখা গেছে। লোকসভার নজির ছাপিয়ে বিধানসভা ভোটের তৃতীয় দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে। ১০ বছর পর ভোটদানে কার্যত নজির গড়েছে জম্মু ও কাশ্মীর।












Click it and Unblock the Notifications