Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জম্মু ও কাশ্মীরে প্রথমবার বিধানসভা ভোটে ৩ সম্প্রদায়, মোদীর উপহারে কৃতজ্ঞ পাকিস্তানের শরণার্থীরা

Jammu And Kashmir Assembly Election 2024: জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে আজ। আর তাতেই রচিত হলো নতুন ইতিহাস।

তিন সম্প্রদায়ের মানুষ এই প্রথমবার বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারলেন। বাল্মীকি, গোর্খাদের সঙ্গে ভোট দিলেন পশ্চিম পাকিস্তানের শরণার্থীরাও।

Jammu And Kashmir Assembly Election 2024

এই তিন সম্প্রদায়ের মানুষ দশকের পর দশক ধরে লোকসভা বাদে অন্যান্য ভোটে ভোটদান থেকে বঞ্চিত থেকেছেন। ৩৭০ ধারা রদের পর এই প্রথম তাঁরা বিধানসভা ভোটে অংশ নিলেন। স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃপ্ত তাঁরা। পশ্চিম পাকিস্তানের শরণার্থীরা নাচে-গানেও মেতে উঠলেন ভোট দিতে পেরে। তাঁদের কথায়, আগে কখনও আমরা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারিনি। নরেন্দ্র মোদীই আমাদের এই বড় উপহার দিলেন এবার।

জম্মু, সাম্বা ও কাঠুয়া জেলায় পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের পাশাপাশি বাল্মীকি ও গোর্খা সম্প্রদায়ের দেড় লক্ষের বেশি মানুষের বসবাস। তাঁরা এবার পেয়েছেন বিধায়ক বেছে নেওয়ার অধিকার। পশ্চিম পাকিস্তান থেকে ১৯৪৭ সালে এ দেশে আসা মানুষজনের বেশিরভাগ হিন্দু ও শিখ।

পশ্চিম পাকিস্তানের শরণার্থীরা এতদিন শুধু লোকসভা নির্বাচনেই ভোট দিতে পারতেন। অন্য নির্বাচনগুলিতে নয়। ফলে বিধানসভা নির্বাচনে তাঁরা এবারই প্রথম ভোট দিলেন। ৩৭০ ধারা রদের ফলেই এই অধিকার পেয়েছেন এই নাগরিকরা। ১৯৫৭ সালে পাঞ্জাবের গুরুদাসপুর জেলা থেকে বাল্মীকিরা জম্মু ও কাশ্মীরে যান স্যানিটেশনের কাজের জন্য।

বাল্মীকি সম্প্রদায়ের এক ভোটার সংবাদমাধ্যমকে বলেছেন, আজ আমাদের কাছে উৎসব। কেন না, ৪৫ বছর বয়সে এসে প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারলাম। আজ প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিলেন ১৮ থেকে ৮০ বছর পর্যন্ত ভোটাররা।

২০২০ সালে পাকিস্তানের শরণার্থী ও গোর্খাদের সঙ্গে বাল্মীকিরা প্রথমবার ভোট দিয়েছিলেন ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ভোটে। ৩৭০ ধারা রদের ফলে তাঁরা জমি কেনার অধিকারী হয়েছেন। চাকরিতে আবেদন করতে পারছেন। সেই সঙ্গে সমস্ত নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন। এই সম্প্রদায় থেকে আগামী দিনে বিধায়ক ও মন্ত্রী হয়ে তাঁদের কথা বিধানসভায় তুলে ধরতে পারবেন, আশায় বাল্মীকিরা।

জম্মুর গোর্খা নগরের বাসিন্দারাও এই প্রথমবার বিধানসভা নির্বাচনে ভোট দিলেন। অনেক দশক আগে পূর্বতন ডোগরা আর্মিতে কর্মরতরা পরিবার নিয়ে বসবাস শুরু করেছিলেন নেপাল থেকে এসে। সেনাবাহিনীতে কর্মরতা অনেকে জীবিত। গোর্খা নগরে প্রায় ২ হাজার গোর্খা সম্প্রদায় একটি কলোনিতে বাস করেন। ঘিঞ্জি বাড়ি, সরু রাস্তা সেখানে।

জম্মুতে নিবাসী গোর্খা সম্প্রদায়ের এক ভোটার বললেন, আমাদের ভাগ্য বদল সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জন্য। তাঁরা ৩৭০ ধারা রদ করার ফলে আমরা জম্মু ও কাশ্মীরের নাগরিক হিসেবে সব অধিকার পেয়েছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+