জম্মু এয়ারবেসে বিস্ফোরণের নেপথ্যে কি জঙ্গি ষড়যন্ত্র রয়েছে! ভূস্বর্গে তদন্ত প্রক্রিয়া ঘিরে একাধিক তথ্য উঠছে
জম্মু এয়ারবেসে বিস্ফোরণের নেপথ্যে কোন পাক জঙ্গি শিবির রয়েছে ! জানান দিল কাশ্মীর পুলি
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, জম্মুতে এয়ারবেসে হামলার নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল এয়ারবেসের হেলিকপ্টারকে নিশানায় রাখা। এদিকে, যেখানে ঘটনা ঘটেছে তার থেকে পাকিস্তান সীমান্ত অনতিদূরে। এই অবস্থায় একাধিক সন্দেহ জল্পনা তৈরি হয়। এদিকে, কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন যে ঘটনার নেপথ্যে জঙ্গি যোগ রয়েছে।
|
দিলবাগ সিং কী জানিয়েছেন?
কাশ্মীর পুলিশের ডিজিপি জানিয়েছেন , প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে জম্মুতে এয়ারফিল্ডে যে বিস্ফোরণ হয়েছে তা ড্রোন দিয়ে ঘটানো হয়েছে। ড্রোন থেকে সেখানে ফেলা হয়েছে বিস্ফোরক। ঘটনা মূলত জঙ্গি নাশকতা হিসাবেই দেখছে পুলিশ। এটিকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেন দিলবাগ সিং। এমনই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।

কোন জঙ্গি সংগঠন গোপনে চালিয়েছে অপারেশন!
কাশ্মীর পুলিশের তাবড় কর্তা দিলবাগ সিং জানিয়েছেন,আরও একটি আইইডি ভূস্বর্গ থেকে উদ্ধার হয়েছে। এই আইইডি লস্কর ই তৈবার জঙ্গিরা সংগ্রহ করে। তারপর তা কোনও জনবহুল এলাকায় পুঁতে দেওয়ার ছক ছিল জঙ্গিদের।

বড় হামলা এড়ানো গিয়েছে!
কাশ্মীর পুলিশের ডিজিপি দিরবাগ সিংয়ের দাবি , আইইডি উদ্ধারের জেরে বড় হামলা এড়ানো গিয়েছে। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এনআইএ ঘটনাস্থলে
এদিকে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনআইএর দল। সেখানে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। দিলবাগ সিং এদিন জানান যে জম্মু এয়ারবেসে বিস্ফোরণের তদন্তে আপাতত এনআইএ সহ একাধিক এজেন্সি যেমন রয়েছে, তেমনই তদন্তে নেমেছে কাশ্মীর পুলিশ।












Click it and Unblock the Notifications