J&K Election Result 2024: গণনার সকালে ৭ কিমি দৌড় ওমর আবদুল্লার, গত ভোটেও ঘটিয়েছিলেন একই কাণ্ড, কিন্তু কেন?
Jammu and Kashmir Assembly Election Result 2024: ২০১৯-এ ৩৭০ ধারা রদের পর প্রথমবার জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেখানেই বিজেপির (BJP) থেকে মুখ ফেরাল উপত্যকার বাসিন্দারা। জম্মু কাশ্মীরের ভোটে বাজিমাত ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের (National Conference Congress Alliance)। বেলা গড়াতেই ম্যাজিক ফিগার (Magic Figure) পার জোটের। প্রাথমিক ট্রেন্ডেই স্পষ্ট, সেখানে এবার কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গড়তে চলেছে ওমর আবদুল্লারাই (Omar Abdullah)।
শেষ হাসি হাসতে চলেছেন তারাই। গণনা শুরু হতেই প্রাতঃভ্রমণে বেরিয়ে ৭ কিলোমিটার দৌড়। হাসিমুখে সেই সেলফি পোস্ট ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার (Omar Abdullah Selfie)। ভোটের সকালে নিজের এক্স হ্যান্ডেলে সেলফি পোস্ট করেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। লেখেন,"গণনার দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে নয় নয় করে ৭ কিলোমিটার দৌড় হল। গতবার ব্য়ক্তিগতভাবে এতটা ভালো ফলাফল হয়নি। তবে এবারে আশা করি সব ভালো হবে।"

ভোট গণনার সকাল থেকেই এনসি কংগ্রেস জোটের পালে হাওয়া। বুদগাম (Budgam) ও গন্দেরবাল (Ganderbal) দুই আসন থেকেই এগিয়ে রয়েছেন ওমর আবদুল্লা। ১৯৯৮-তে রাজনীতিতে আসা ওমর আবদুল্লার। ন্য়াশনাল কনফারেন্সের সহ সভাপতি শ্রীনগরের প্রাক্তন সাংসদও। রাজনৈতিক মহল মনে করছে, সব ঠিক থাকলে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন ওমর আবদুল্লাই।
ভোটগণনার সকালে দলের নেতাকর্মীদের শুভেচ্ছাও জানান ওমর। সোমবার রাতে নিজের উদ্বেগের কথা জানিয়ে একটি মেমেও পোস্ট করেন তিনি। এদিনের পোস্টে ওমর আবদুল্লাকে আগাম শুভেচ্ছা জানান তার অনুগামীরাও।
Counting day 7K done. Last time around it didn’t end well for me personally. InshaAllah this time around it will be better. pic.twitter.com/TUkjLtVKGn
— Omar Abdullah (@OmarAbdullah) October 8, 2024
বৃহস্পতিবার কাশ্মীরের বাদগাম আসন থেকেও মনোনয়ন জমা দেন ওমর। বলেছিলেন, "দিল্লির সঙ্গে লড়াই করে আমাদের ফিরে আসতে হবে। বাধা পেরিয়ে উঠতে হবে। বিজেপি (BJP) ভোট ভাগাভাগি করার চেষ্টা করবে। কিন্তু আমাদের গলার জোরকে দমানো যাবে না।"
এদিন পিডিপিকেও নিশানা করেন ওমর। সোমবারই ফারুক আবদুল্লা বলেন প্রয়োজনে পিডিপির সমর্থন নেওয়ার কথা। তবে আজই তাতে সমর্থন নেই বলে জানিয়ে দেন ছেলে ওমর। পিডিপির তরফে কোনওরকম সাড়াও মেলেনি বলে জানান তিনি। এনিয়ে গুজবে কান দিতেও নিষেধ করেন এনসি নেতা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications