J&K Assembly Election 2024: দ্বিতীয় দফায় ভোট দেবেন ১৫ হাজারের বেশি কাশ্মীরি পণ্ডিত, তৈরি ২৪টি বিশেষ বুথ

J&K Assembly Election 2024: জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ বুধবার। ২৪টি বিশেষ বুথে কালই ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা কাশ্মীরি পণ্ডিত বা কাশ্মীরি হিন্দুরা।

দ্বিতীয় দফায় সাড়ে ১৫ হাজারের বেশি কাশ্মীরি পণ্ডিত ভোট দিতে পারেন বলে জানা যাচ্ছে। দ্বিতীয় দফায় ৬টি জেলার ২৬টি আসনে ভোট হবে।

J amp amp K Assembly Election 2024

রিহ্যাবিলিটেশন কমিশনার অরবিন্দ কারওয়ানি জানিয়েছেন, দ্বিতীয় দফায় ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। মধ্য কাশ্মীরের শ্রীনগর, বড়গাম ও গাণ্ডেরবাল জেলা থেকে অন্যত্র চলে যাওয়া কাশ্মীরি পণ্ডিতরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জম্মু, উধমপুর ও দিল্লিতে কাল তাঁরা ভোট দিতে পারবেন। মোট ২৪টি বিশেষ বুথ তৈরি রাখা হয়েছে।

জম্মুতে ১৯টি বুথে ১৪,৭০০ জন কাশ্মীরি পণ্ডিত ভোট দেবেন বলে জানা গিয়েছে। দিল্লিতে ৬০০-র বেশি কাশ্মীরি পণ্ডিত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। দিল্লিতে রাখা হয়েছে চারটি বুথ। উধমপুরে সাড়ে তিনশোর বেশি কাশ্মীরি পণ্ডিতদের ভোট দেওয়ার জন্য একটি বুথ রাখা হয়েছে।

উপত্যকা ছাড়া কাশ্মীরি হিন্দুদের বেশিরভাগ বসবাস করেন দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনে। তাঁদের মধ্যে ৬০০-র বেশি ভোটার ভোট দিতে চলেছেন দিল্লিতে। জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ যাতে হয় তার সবরকম বন্দোবস্ত রাখা হয়েছে।

দ্বিতীয় দফায় মোট ২৫.৬৯ লক্ষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গিয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরে কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী তারিক হামিদ কারা, জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না, আপনা পার্টির প্রধান সৈয়দ আলতাফ বুখারি, মন্ত্রী আলি মহম্মদ সাগর, আবদুল রহিম রাঠের ও চার কাশ্মীরি পণ্ডিতের ভাগ্যপরীক্ষা হবে দ্বিতীয় দফার নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+