Jammu & Kashmir Assembly Election 2024 Phase 2 Live Updates: কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট পড়ল ৫৬.৭৯%

জম্মু ও কাশ্মীরে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে বুধবার। এর মধ্যে রয়েছে সন্ত্রাস কবলিত রিয়াসি, রাজৌরি ও পুঞ্চ জেলা। এগুলিতে গত কয়েক বছরে লাগাতার সন্ত্রাসের খবর সামনে এসেছে। ফলে দ্বিতীয় দফায় ভোট করানো বড় চ্যালেঞ্জ নিঃসন্দেহে নির্বাচন কমিশনের কাছে।

সেটা মাথায় রেখেই জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সবমিলিয়ে সারাদিন দ্বিতীয় দফায় কেমন ভোটগ্রহণ হয়, সেদিকে সকলের নজর থাকবে।

Jammu  amp amp  Kashmir Assembly Election 2024 Phase 2 Live Updates

Sep 25, 2024, 10:01 pm IST

ভোটে খুশি সব পক্ষ

শেষ খবর পাওয়া অবধি কাশ্মীরে দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৫৬.৭৯ শতাংশ। ২৬টি আসনের মধ্যে ২০টিতে ভোট ২০১৪ সালের তুলনায় কম পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সার্বিকভাবে রেকর্ড ভোটদান হয়েছে বলেও খবর কমিশন সূত্রে। সাধারণ মানুষ ভোট দিয়েছেন, বিদেশি পরিদর্শকেরাও এসে ভোটদান দেখে খুশি হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
Sep 25, 2024, 7:21 pm IST

কাশ্মীরের ভোটে বিপুল সাড়া ও উৎসাহ

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেছেন, কাশ্মীরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিশেষ করে এই চিত্র দেখা গিয়েছে এমন জায়গাতেও যেখানে ভোট বয়কটের কথা বলা হয়েছিল। মহিলা, যুবসমাজ ও বয়স্করা ধৈর্য ধরে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। সবকটি বুথের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে জানিয়েছেন রাজীব কুমার।
Sep 25, 2024, 7:09 pm IST

ভোট পড়ল ৫৪ শতাংশ

বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৫৪ শতাংশ। মোট ১৩ হাজার ভোটকর্মী, সাড়ে ৩ হাজার বুথে ২৬টি বিধানসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে।
Sep 25, 2024, 4:54 pm IST

পাকিস্তান সীমান্তে ভোট

নওশেরা বিধানসভা কেন্দ্রে একেবারে পাকিস্তান সীমান্ত এলাকাবর্তী জায়গায় ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ। মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানে ভোট দিচ্ছেন।
Sep 25, 2024, 4:52 pm IST

রাহুলের দাবি

একদিকে দ্বিতীয় দফার নির্বাচন চলছে, তার মাঝেই সোপোরে এলাকায় ভোটের প্রচারে রাহুল গান্ধী বললেন, আমরা চেয়েছিলাম রাজ্যের তকমা পাওয়ার পর কাশ্মীরে ভোট হোক। এমনকী কাশ্মীরবাসীও তাই চেয়েছিলেন বলে দাবি করেন রাহুল।
Sep 25, 2024, 3:57 pm IST

ভোট দিলেন প্রাক্তন সন্ত্রাসীও

রিয়াসিতে ভোট দিলেন একসময়ের উগ্রপন্থার সঙ্গে জড়িত মহম্মদ কালু। ২০০৪ সালে তিনি সন্ত্রাসমূলক কাজ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরেন। ভোট দিয়ে অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করলেন তিনি।
Sep 25, 2024, 3:34 pm IST

দুপুর ৩টে পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভোটদানের হার

দুপুর ৩টে পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভোটদানের হার ৪৬.১২%, সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় জম্মু-কাশ্মীরের ২৬ আসনে হচ্ছে ভোট
Sep 25, 2024, 3:19 pm IST

জম্মু-কাশ্মীরে চলছে দ্বিতীয় দফার ভোট

সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় জম্মু-কাশ্মীরের ২৬ আসনে হচ্ছে ভোট। জম্মু-কাশ্মীরের মানুষ ভোটদানে অংশ গ্রহণ করেছেন এবং বাকিদের ভোটদানে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন
Sep 25, 2024, 3:15 pm IST

জম্মু ও কাশ্মীরে নির্বাচন নিয়ে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে

জম্মু ও কাশ্মীরে যুগান্তকারী নির্বাচন চলছে।জম্মু-কাশ্মীর তার ভবিষ্যতের জন্য নির্বাচন করছে: কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে
Sep 25, 2024, 2:33 pm IST

জম্মু-কাশ্মীরের ভোট কেন্দ্র পরিদর্শনে বিদেশী প্রতিনিধি দল

ওমপোরা (বুডগাম), লাল চক নির্বাচনী এলাকার মধ্যে আমিরা কাদাল এবং এসপি কলেজ, চিনারবাগ ভোট কেন্দ্র পরিদর্শনে বিদেশী প্রতিনিধি দল
Sep 25, 2024, 1:39 pm IST

দুপুর ১টা পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভোটদান

দুপুর ১টা পর্যন্ত জম্মু-কাশ্মীরে ভোটদানের হার ৩৬.৯৩%, সকাল ৭ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। দ্বিতীয় দফায় জম্মু-কাশ্মীরের ২৬ আসনে হচ্ছে ভোট
Sep 25, 2024, 1:37 pm IST

জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী

জম্মু ও কাশ্মীরে তৃতীয় দফার নির্বাচনের প্রচারে কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
Sep 25, 2024, 1:27 pm IST

ইতিহাস তৈরি হতে চলেছে কাশ্মীরে

কাশ্মীরে যেভাবে ভোট হচ্ছে তাতে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার ভীষণ খুশি। তাঁর কথায়, ঐতিহাসিক ভোট হচ্ছে। মানুষ বেরিয়ে এসে ভোটদান করছেন। ইতিহাস তৈরি হতে চলেছে।
Sep 25, 2024, 1:14 pm IST

জম্মুতে রাহুল গান্ধী

জম্মু ও কাশ্মীরে তৃতীয় দফার নির্বাচনের প্রচারের জন্য বুধবার জম্মুতে পৌঁছলেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
Sep 25, 2024, 12:46 pm IST

সংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার

"বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে বের হচ্ছেন। আমরা খুবই খুশি যে জম্মু-কাশ্মীরে উৎসাহের সঙ্গে ভোট হচ্ছে"- রাজীব কুমার (নির্বাচন কমিশনার)
Sep 25, 2024, 12:33 pm IST

জম্মু-কাশ্মীরে চলছে দ্বিতীয় দফার ভোট

"আমি আত্মবিশ্বাসী জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতি প্রথম দফার তুলনায় বেশি হবে"- বিজেপি নেতা এবং প্রাক্তন ডেপুটি সিএম নির্মল সিং
Sep 25, 2024, 12:19 pm IST

১১টা পর্যন্ত ভোটদানের হার

সকাল ১১টা পর্যন্ত ভোটগ্রহণের হার ২৪.১০ শতাংশ। মোট ২৬টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ চলছে। তার মধ্যে বেশ কিছু উপদ্রুত এলাকাও রয়েছে।
Sep 25, 2024, 11:22 am IST

ভোট দিলেন নবি

পিডিপি প্রার্থী গুলাম নবি ভোট দিলেন। তিনি জানিয়েছেন, মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। ভোটের জন্য সকলে বহুদিন অপেক্ষা করেছেন।
Sep 25, 2024, 10:39 am IST

ভোট পাবেন, আশাবাদী ওমর

দ্বিতীয় দফায় সংখ্যাধিক্য মানুষ ন্যাশনাল কনফারেন্সকে ভোট দেবে বলে আশাবাদী ওমর আবদুল্লা।
Sep 25, 2024, 10:18 am IST

বুথে হাজির ফারুক-ওমর

ভোট দিতে বুথে উপস্থিত হলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা ফারুক আবদুল্লা ও তাঁর পুত্র ওমর আবদুল্লা। তাঁরা দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রীও বটে। ওমর এবারও ভোটে বুদগাম ও গান্ডেরবাল থেকে ভোটে লড়ছেন।
Sep 25, 2024, 10:09 am IST

কাশ্মীরের ভোট দেখতে ভিনদেশি কূটনীতিকেরা

বিভিন্ন দেশের কূটনীতিকেরা কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট পর্যবেক্ষণে এসেছেন। বুদগামের একটি বুথের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন তাঁরা।
Sep 25, 2024, 9:54 am IST

ভোট পড়ল ১০ শতাংশের বেশি

সকাল ৯টা পর্যন্ত কাশ্মীরের ২৬টি আসনে ভোট পড়ল ১০.২২ শতাংশ। এই দফায় অনেকগুলি উত্তেজনাপ্রবণ এলাকা রয়েছে। ফলে চূড়ান্ত সতর্কতায় ভোটগ্রহণ চলছে।
Sep 25, 2024, 9:14 am IST

কী বললেন ওমর আবদুল্লা

গান্ডেরবার এবং বাদগাম জেলায় মানুষ স্বতোঃস্ফূর্ত ভোটদান করছে। ১০ বছর ধরে ভোটের অপেক্ষা করছিলেন তাঁরা। এমনই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
Sep 25, 2024, 9:04 am IST

ভোট কেন্দ্রে পিডিপি প্রার্থী

হাব্বা কাডাল বিধানসভা কেন্দ্রের পিডিপি প্রার্থী আরিফ লাইগারো জানিয়েছেন, ৩৭০ ধারা বাতিলের সময় সকলে চুপ করে ছিলেন এবার সকলে তাঁদের মতামত প্রকাশ করবে আশা করা যায়।
Sep 25, 2024, 9:01 am IST

ভোটের লাইনে কাশ্মীরি পণ্ডিতরাও

ভোটাধিকার সকলের প্রয়োগ করা উচিত এলাকার উন্নয়নের জন্য। নাগরিক সুরক্ষার স্বার্থে নিজেদের পছন্দ মতো প্রার্থী নির্বাচনের সুযোগ থাকা জরুরি বললেন এক কাশ্মীরি ভোটার।
Sep 25, 2024, 8:50 am IST

বুথে বুথে লম্বা লাইন

গান্ডেরবালে একাধিক বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়েছে।
Sep 25, 2024, 8:34 am IST

ভোটারদের লম্বা লাইন

গান্ডেরবালে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন।
Sep 25, 2024, 8:15 am IST

ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী

রাজৌরি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভোট কেন্দ্রে ঘুরে দেখলেন।
Sep 25, 2024, 8:02 am IST

বুথে বুথে লম্বা লাইন

সকাল থেকে বুথের কাশ্মীরের একাধিক লোকসভা কেন্দ্রে বুথের বাইরে লম্বা লাইন লক্ষ্য করা গিয়েছে।
Sep 25, 2024, 7:42 am IST

ভোট দিলেন বৈষ্ণো দেবী কেন্দ্রের বিজেপি প্রার্থী

বৈষ্ণোদেবী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সকাল সকাল গিয়ে ভোটদান করে এলেন।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+