Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BJP In J&K Election 2024: জম্মু ও কাশ্মীরে রেকর্ড আসনে জয় বিজেপির, উদযাপন বাংলাতেও

Jammu And Kashmir Assembly Election 2024: এগজিট পোলকে ভুল প্রমাণ করে হরিয়ানায় টানা তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরে বাড়তে চলেছে বিজেপির আসনসংখ্যা।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে জম্মু ও কাশ্মীরে বিজেপি ১৭টি আসনে ইতিমধ্যেই জিতেছে, এগিয়ে রয়েছে ১২টি আসনে। ফলে বিজেপি পেতে পারে ২৯টি আসন।

BJP In J amp amp K Election 2024

হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের ফল বের হতেই এই সাফল্য উদযাপনের প্রস্তুতি শুরু করে দিল বঙ্গ বিজেপি। বিবৃতিতে জানানো হয়েছে, হরিয়ানায় ইতিহাস সৃষ্টি করে তৃতীয়বার বিপুল সংখ্যা নিয়ে ক্ষমতায় ফিরে আসা এবং জম্মু-কাশ্মীরে অসাধারণ সাফল্য অর্জন করার পরিপ্রেক্ষিতে সমস্ত জেলা কার্যালয়ে হবে বিজয় সমারোহ।

সেই সঙ্গে বিকেল ৩টে ১৫ মিনিট নাগাদ মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়েও হবে বিজয়োৎসব। জম্মু ও কাশ্মীরে এখনও অবধি কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৯০ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হলো ৪৬। তার কাছাকাছি এককভাবে শুধু রয়েছে ন্য়াশনাল কনফারেন্স।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেতা ও এগিয়ে থাকার নিরিখে সবার চেয়ে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স। এখনও অবধি ২৮টি আসন জেতার পাশাপাশি তারা এগিয়ে ১৩টি আসন। মোট ৪১টি আসন পেতে পারে তারা। কংগ্রেস তিনটি করে আসনে জিতেছে বা এগিয়ে আছে।

যেহেতু ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট রয়েছে, ফলে তারা সবমিলিয়ে পেতে পারে ৪৭টি আসন। আম আদমি পার্টি হরিয়ানায় খাতা খুলতে না পারলেও জম্মু ও কাশ্মীরের ডোডা আসনটি জিততে পারে। এই আসনে এখনও অবধি এগিয়ে রয়েছেন মেহরাজ মালিক। ২০১৪ সালে এই আসনে জিতেছিলেন বিজেপির শক্তি রাজ। পিডিপি চারটির বেশি আসন পাবে না বলেই মনে করা হচ্ছে।

২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছিল। এরপর জারি ছিল রাষ্ট্রপতি শাসন। ৩৭০ ধারা রদের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হলো জম্মু ও কাশ্মীরে। অনেক কাশ্মীরি পণ্ডিত ভোট দিতে পেরেছেন। সেক্ষেত্রে এই ভোটে নজর ছিল বিজেপি কেমন ফল করে সেদিকে।

বিজেপি যদি শেষ অবধি ২৯টি আসনই পায় তাহলে এবারই উপত্যকায় সেরা সাফল্য সুনিশ্চিত করবে গেরুয়া শিবির। ১৯৮৩ সালের বিধানসভা ভোটে জম্মু ও কাস্মীরে কোনও আসনে জেতেনি বিজেপি। ১৯৮৭ সালের নির্বাচনে পেয়েছিল ২টি আসন। ১৯৯৬ সালে তা বেড়ে হয় ৮। যদিও ২০০২ সালে বিজেপির আসন কমে হয় মাত্র এক। ২০০৮ সালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটে ১১টি আসনে জেতে বিজেপি। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২৫টি আসন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+