কাশ্মীরে বড় সাফল্য় সেনার! অনন্তনাগে রুদ্ধশ্বাস এনকাউন্টার
কাশ্মীরে বড় সাফল্য় সেনার! অনন্তনাগে রুদ্ধশ্বাস এনকাউন্টার
রবিবার সকালে রুদ্ধশ্বাস এনকাউন্টারে এদিন ঘুম ভাঙে কাশ্মীরের। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও যৌথবাহিনীর মধ্যে সংঘর্ষের জেরে এদিন বড় সাফল্য পায় সেনা। সেখানে দবিন্দরের গ্রেফতারির পর এদিনের এই অভিযানে ৪ জঙ্গির নিকেশ হয়।

অনন্তনাগের গ্রামে অভিযান
কাশ্মীরের অনন্তনাগের ওয়াত্রিগমা গ্রামে এদিন জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় সেনা। তারপরই শুরু হয় অভিযান। গেয়োন্দা সূত্রে সেনার কাছে খবর আসে , যে ওই গ্রামে একাধিক কুখ্যাত হিজবুল জঙ্গি রয়েছে।

ব্যাপক তল্লাশি শুরু
এরপরই এদিন গ্রামে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় ভোররাতে। গোটা গ্রাম ঘিরে ফেলে সেনা। গ্রামে ঢোকা ও বেরোনোর রাস্তা ঘিরে ফেলে সেনা। এরপরই হদিশ পায় ৪ জঙ্গির।

৪ জঙ্গির নিকেশ
হিজবুলের কুখ্যাত কমান্ডার তারিক আহমেদ সহ ৪ জঙ্গিকে এদিন সকালে এনকাউন্টারে নিকেশ করে সেনা। যৌন বাহিনীর এই অভিযান বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। কারণ বহুদিন ধরেই এই জঙ্গিদের খোঁজ করছিল সেনা।












Click it and Unblock the Notifications