কাশ্মীরে বড়সড় জঙ্গি হানা, করোনার আবহে নারকীয় হত্যালীলায় শহিদ ৩ জওয়ান

কাশ্মীরে বড়সড় জঙ্গি হানা, শহিদ ৩ জওয়ান

পুলওয়ামার নারকীয় স্মৃতি উস্কে কাশ্মীর উপত্যকায় ফের একবার সন্ত্রাস। করোনার আবহে এবারও জঙ্গিদের নিশানায় ভারতীয় সেনা জওয়ানরা। এদিন বিকেলে কাশ্মীরের হান্ডওয়াডরায় সিআরপিএফ এর ওপর হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৩ সিআরপিএফ সেনা জওয়ান ও ৭ জন আহত হন। এদিন, কাশ্মীরের বুধগামে সিআইএসএফ ও হান্ডওয়ারায় সিআরপিএফ-র ওপর ২ টি ভিন্ন জায়গায় জঙ্গিরা হামলা চালায়।

 গোয়েন্দাদের কাছে কোন তথ্য ছিল?

গোয়েন্দাদের কাছে কোন তথ্য ছিল?

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছিলেন, কাশ্মীরের জইশ কমান্ডার আব্দুল রউফ আসগারের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর বাহিনী আইএসআই-র অফিসাররা । সেখানেই স্থির হয়েছে ১১ মে ভারতের ভূস্বর্গ কাশ্মীরে হামলা করার।

 হান্ডওয়ারায় হামলা

হান্ডওয়ারায় হামলা

এর আগে রবিবার সকালেই হান্ডওয়ারা থেকে দুঃসংবাদ আসে। সেখানে নাগরিকদের পণবন্দি করে রাখে জঙ্গিরা। আর নাগরিকদের উদ্ধার করতে গিয়ে ৫ নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু হয়। এঁদের মধ্যে ছিলেন একজন কর্নেল ও একজন মেজর পদাধীকারী। নিকেশ করা হয় ২ জঙ্গিকে।

মোদীর বার্তা

মোদীর বার্তা


হান্ডওয়ারার রবিবারের ঘটনার পর দেশের প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলেই ঘটনার নিন্দা করেছিলেন। আর প্রধানমন্ত্রী রবিবারই জানিয়ে দেন, শহিদদের আত্মত্যাগ বৃথা যাবে না। এরপরই সোমবার বিকেলে এই হামলা।

গোয়ন্দা রিপোর্ট কী বলেছে?

গোয়ন্দা রিপোর্ট কী বলেছে?

আপাতত কাশ্মীর সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের ছক করা হচ্ছে সুদূর পাকিস্তানে। সেখান দিয়ে ভারতের ঢোকার জন্য তৈরি রয়েছে ২৫ থেকে ৩০ জন জঙ্গি। উল্লেখ্য, ইতিমধ্যেই ২ জন দাগী জঙ্গিকে নিকেশ করেছে কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা। পুলিওয়ামায় লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খুঁজে বের করে নিকেশ করে সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+