নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাবে জামিয়াত উলেমায়ে হিন্দ

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাবে জামিয়াত উলেমায়ে হিন্দ। বুধবার এই কথা জানা জামিয়াত নেতারা। তাঁদের দাবি, এই বিল ভারতের সংবিধান পরিপন্থি। রাজ্যসভায় বিলটি পাশ হতেই জামিয়াতের তরফে এক বিবৃতিতে বলা হয় যে এই বিল পাশ হওয়া এক দুঃখজনক ঘটনা।

জামিয়াত উলেমায়ে হিন্দের বক্তব্য

জামিয়াত উলেমায়ে হিন্দের বক্তব্য

জামিয়াত উলেমায়ে হিন্দের নেতা মৌলানা আর্শাদ মাদানি বলেন, 'এই বিল ভারতের মৌলিক ভিতের বিপরিতের। আমরা এই বিলের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করব। আমাদের সংসদ এই বিষয়ে নিরপেক্ষ ও সৎ ভাবে কাজ করেনি। তাই আমরা শীর্ষ আদালতে যেতে বাধ্য হব। আমরা ইতিমধ্যেই আমাদের পিটিশনের খসড়া তৈরি শুরু করে দিয়েছি।'

'মৌলিক অধিকারের বিষয়'

'মৌলিক অধিকারের বিষয়'

মাদানি আরও বলেন, 'খুব দুঃখের বিষয়ে যে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলিও খুব দায়িত্বহীনের মতো কাজ করেছে। আমাদের দেশের সংবিধানের ১৪ ও ১৫ নম্বর ধারার পুরোপুরি পরিপন্থি। সেই ধারাগুলিতে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ভারতে ধর্মের ভিত্তিতে কোনও নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হবে না। সবাইকে সমান অধিকারের কথা বলা সেখানে। এটা হিন্দু মুসলিমের বিষয় না। এটা মৌলিক অধিকারের বিষয়।'

প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বে

প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্বে

এদিকে নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অসমে। মোতায়েন করা হয়েছে আধা সেনা। জারি করা হয়েছে ১৪৪ ধারা। বুধবার রাজ্যসভায় এই বিল পাশ হতেই দিবরুগড়ে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। ছোড়া হয় পাথর। হামলার আঁচ গিয়ে পড়েছে দিব্রুগড়ের বিজেপি বিধায়ক প্রশান্ত ফুকান ও বিজেপির দিব্রুগড় জেলা সভাপতি সুভাষ দত্তের বাড়িতেও।

রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল

রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল

বুধবার দীর্ঘ আট ঘণ্টার আলোচনার পর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। পক্ষে ভোট পড়ে ১২৫টি, বিপক্ষে ১০৫টি। এর আগে সোমবার লোকসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পাশ করে এই বিল। এদিকে বিলে পাশে নিজেদের খুশি জাহির করেন পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থীরা। বুধবার এই বিল পাশ হতেই রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন বাংলা সহ সারা দেশে নাগরিকত্ব বিল ও এনআরসি চালু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+