অসমের ডিটেনশন ক্যাম্পে শুধুই মুসলিমরা! এনআরসি নিয়ে অমিত শাহকে আক্রমণে জমিয়তে উলেমায়ে হিন্দের প্রধান
এনআরসি নিয়ে অমিত শাহের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সরব হলেন জমিয়তে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মৌলনা মেহমুদ মাদানি।
এনআরসি নিয়ে অমিত শাহের সাম্প্রতিক বক্তব্য নিয়ে সরব হলেন জমিয়তে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মৌলনা মেহমুদ মাদানি। তাঁর মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে মনে হচ্ছে, অসমের ডিটেনশন ক্যাম্পে শুধুমাত্র মুসলিমরাই থাকবেন। মাদানি সতর্ক করে দিয়ে বলেন, যদি তা ঘটে, তাহলে ভারতের নাম খারাপের পক্ষে তা যথেষ্ট হবে। তাছাড়া অনৈতিক বাহিনীগুলিও দেশের ইমেজ খারাপ করচে ঝাঁপিয়ে পড়বে।

জমিয়তে উলেমায়ে হিন্দের সাধারণ সম্পাদক মৌলনা মেহমুদ মাদানি অমিত শাহের ১ অক্টোবর নেতাজি ইন্ডোরের ভাষণের কথাই মূলত উল্লেখ করেছেন। সেদিন অমিত শাহ বলেছিলেন, সরকার এনআরসি চালুর মাধ্যমে এক এক করে অনুপ্রবেশকারীদের ছুড়ে ফেলবে। পাশাপাশি তিনি বলেছিলেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধধর্মাবলম্বীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। কেননা তাঁদেরকে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।
শাহের ভাষণ সম্পর্কে বলতে গিয়ে মাদানি বলেন, যদি সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে ভয় পেয়ে থাকে, তাহলে কোনও অনুপ্রবেশকারীকেই ভারতে ঢুকতে দেওয়া উচিত নয়। তা যেকোনও মূল্যেই হোক।












Click it and Unblock the Notifications