দিল্লিতে দাঙ্গার ষড়যন্ত্রী, গ্রেফতার জামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শরিফ রহমান
দিল্লিতে দাঙ্গার ষড়যন্ত্রী, গ্রেফতার জামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শরিফ রহমান
দিল্লিতে দাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগে গ্রফতার করা হল জামিয়া কো অর্ডিনেশন কমিটির সদস্য শরিফ রহমানককে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তিনি। তাঁর বিরুদ্ধে অস্ত্রআইনের ধারায় মামলা করেছে পুলিস। ২০২০ সালে ফেব্রুয়ারি মাসে উত্তর দিল্লিতে যে সাম্প্রদায়িক সংঘর্ষ বেধেছিল তাতে প্ররোচনা দিেয়ছিলেন তিনি।

জানা গিয়েছে জামিয়া কোঅর্ডিনেশন কমিটি ছাত্রদের সঙ্গে প্রাক্তনীদের যোগাযোগ বহাল রাখার কাজ করে থাকে। সেই সংগঠনেরই সদস্য শরিফ রহমান। এর আগে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মিরন হায়দার এবং সাফুরা জারগারকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধেও এইএপিএ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ফেব্রুয়ারি মাসে দিল্লিতে এই সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় মদত দেওয়ার অভিযোগে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিসের স্ক্যানারে রয়েছে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খলিদও। তবে এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি।












Click it and Unblock the Notifications