১৫-১৬ ডিসেম্বর জামিয়া ক্যাম্পাসে কী ঘটেছিল! স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে কোন দাবি বিশ্ববিদ্যালয়ের

গত ১৫ ও ১৬ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশের ঘটনায় এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পৌঁছে গেল বিশ্ববিদ্যালয়ের তরফে পেশ করা রিপোর্ট। সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধে

গত ১৫ ও ১৬ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া ক্যাম্পাসে পুলিশ প্রবেশের ঘটনায় এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পৌঁছে গেল বিশ্ববিদ্যালয়ের তরফে পেশ করা রিপোর্ট। সেখানে দিল্লি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। জামিয়ার রিপোর্ট ঠিক কী কী বলছে?

জামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্টে কী বলা হয়েছে?

জামিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে রিপোর্টে কী বলা হয়েছে?

জামিয়া কর্তৃপক্ষের তরফে বিচারবিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে গত ১৫ ও ১৬ ডিসেম্বরের ঘটনায়। সেখানে জামিয়া বিশ্ববিদ্যালয়ের সদর গেটের তালা ভেঙে পুলিশ ঢুপে
অত্যাচার চালিয়েছে বলে দাবি করে জামিয়া কর্তৃপক্ষ। নীরিহ পড়ুয়াদের ওপরেও পুলিশ ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ করা হয়েছে।

পড়ুয়াদের ওপর শারীরিক নির্যাতন

পড়ুয়াদের ওপর শারীরিক নির্যাতন

পড়ুয়াদের ওপর সেদিন শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও জামিয়ার রিপোর্টে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশি লাঠিচার্জের ঘটনায় সেদিন জামিয়ার ক্যাম্পাসে পড়ুাদের অনেকের পা ভেঙে গিয়েছে। একজন দৃষ্টিশক্তি হারিয়েছেন, কারণ তাঁর বাম চোখে পুলিশের লাঠি গিয়ে পড়েছে। এমনই সমস্ত কথা জামিয়ার পাঠানো রিপোর্টে বলা হয়েছে।

আইন শৃঙ্খলার বিষয়ে আস্থা চলে গিয়েছে পড়ুয়াদের

আইন শৃঙ্খলার বিষয়ে আস্থা চলে গিয়েছে পড়ুয়াদের

জামিয়ার রিপোর্ট বলছে, আইন শৃঙ্খলার বিষয়ে তাদের পড়ুয়া বিশেষত যাঁর দৃষ্টিশক্তি চলে গিয়েছে তাঁর আস্থা চলে গিয়েছে। জামিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, যেভাবে ক্যাাম্পাসে লাইব্রেরি ও বিভিন্ন জায়গায় যেভাবে ভাঙচুর করা হয়েছে, তাতে ক্ষতির খতিয়ান নিয়েও যেন তদন্ত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+