আন্দোলনের জেরে জামিয়ায় বাতিল সেমিস্টার পরীক্ষা
আন্দোলনের জেরে জামিয়ায় বাতিল সেমিস্টার পরীক্ষা
গত ১৫ ই ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন চলাকালীন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ ঢুকে ছাত্রছাত্রীদের উপর এক প্রকার তাণ্ডব চালায় বলে অভিযোগ। এর জেরে রাতারাতি রণক্ষেত্র চেহারা নেয় জামিয়া মিলিয়ার ক্যাম্পাস। সেই প্রতিবাদের আগুন এখনও নেভেনি।

এদিকে, সোমবার গত মাসের সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে এফআইআরের দাবীতে এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আখতারের অফিস ঘেরাও করেন বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা। তারা আরও জানায় এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এফআইআর দায়ের না হওয়া অবধি কোনোরকম পরীক্ষা দিতে তারা নারাজ।
অবশেষে শতাধিক বিক্ষুব্ধ পড়ুয়াদের আশ্বস্ত করে উপাচার্য জানান,পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত চলতি সেমিস্টার পরীক্ষা বাতিল করা হচ্ছে, এবং পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমেই নতুন পরীক্ষার নির্ঘণ্ট স্থির করা হবে।
সূত্রের খবর, এমতাবস্থায় পড়ুয়াদের আরও একাধিক দাবীর মুখে পড়েন উপাচার্য। বিক্ষোভরত পড়ুয়াদের মুখোমুখি হয়ে উপাচার্য দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কোনও লিখিত প্রতিশ্রুতি দিতে চাননি তিনি।












Click it and Unblock the Notifications