'ব্যক্তিগত' জবাব যশবন্ত সিনহার, জেটলির রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন

প্রাক্তন ও বর্তমান অর্থমন্ত্রীর মধ্যে তরজা চরমে উঠল, এবার অরুণ জেটলির ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেতা যশবন্ত সিনহা।

প্রাক্তন ও বর্তমান অর্থমন্ত্রীর মধ্যে তরজা চরমে উঠল। এবার অরুণ জেটলির ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অর্থমন্ত্রী ও বিজেপির বর্ষিয়ান নেতা যশবন্ত সিনহা। এমন একজন যিনি কোনওদিনও কোনও নির্বাচনে জেতেননি, তাঁকে কোন সাহসে ব্যক্তিগত আক্রমণ করলেন সেই প্রশ্নও তুলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী।

 'ব্যক্তিগত' জবাব যশবন্ত সিনহার, জেটলির রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন

বৃহস্পতিবারই যশবন্ত সিনহাকে আশি বছরের চাকুরিপ্রার্থী বলে কটাক্ষ করেন অরুণ জেটলি। এমনকী অর্থমন্ত্রী থাকাকালীন যশবন্ত সিনহার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জেটলি। শুক্রবারই জবাব দিতে ছাড়লেন না বর্ষিয়ান বিজেপি নেতা। এদিন তিনি বলেন, 'যুক্তি-তর্কে পেরে না উঠে গোটা বিষয়টাই ব্যক্তিগত স্তরে নামিয়ে এনেছেন জেটলি। আমাকে চাকুরিপ্রার্থী বলে তিনি ব্যক্তিগত আক্রমণ করেছেন। তিনি খুব ভাল বক্তৃতা দিয়েছেন ঠিকই কিন্তু আডবাণীজির পরামর্শ ভুলে গিয়েছেন তিনি। আডবাণীজি ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকারই পরামর্শ দিয়ে এসেছেন। কিন্তু জেটলির এই ব্যক্তিগত আক্রমণে আমি এতটুকুও বিচলিত নই। '

অরুণ জেটলিকে আক্রমণ শানিয়ে যশবন্ত সিনহা জানিয়েছেন, আমি চাকরি থেকে অবসরের পর রাজনীতিতে আসিনি। আমি স্বেচ্ছায় আইএএস-র চাকরি ছেড়ে রাজনীতিতে পা রেখেছি ফলে ৮০ বছর বয়সে আমার নতুন করে চাকরির কোনও প্রয়োজন নেই। আমি যদি সত্যিই চাকুরিপ্রার্থী হতাম, তাহলে অরুণ জেটলি কোনওদিনও জায়গা পেতেন না।'

 'ব্যক্তিগত' জবাব যশবন্ত সিনহার, জেটলির রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন

অরুণ জেটলির রাজনৈতির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে যশবন্ত সিনহা আরও বলেন, জেটলি কোনওদিনও ঘাম ঝরিয়ে নির্বাচনে জেতেননি, একটা লোকসভা কেন্দ্রের দায়িত্ব কী তা তিনি কোনওদিনও বুঝবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+