সুদানে আটকে থাকা ভারতীয়রা সংকটে, রাজনীতি করবেন না সিদ্দারামাইয়াকে তোপ জয়শঙ্করের
সামনেই কর্নাটকের বিধানসভা নির্বাচন। কোনও ইস্যুতেই বিজেপিকে বিঁধতে ছাড়ছে না তারা। কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার সঙ্গে রীতিমত টুইট যুদ্ধ চলছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরানো নিয়ে এস জয়শঙ্করকে নিশানা করেছেন সিদ্দারামাইয়া।
পাল্টা সিদ্দারামাইয়াকে নিশানা করে এস জয়শঙ্কর বলেছেন, সুদানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবরকম চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে অকারণে রাজনীতি করবেন। টুইটে পাল্টা নিশানা করেেছন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশে আটকে থাকা ভারতীয়দের জীবন বিপন্ন এই নিয়ে রাজনীতি করবেন না।

সুদানে গৃহযুদ্ধ চলছে। আধাসেনা ও আধাসামরিক বািহনীর মধ্যে চলছে লড়াই। ক্ষমতা দখলের লড়াই। গুলি-বোমা চলছে দিনভর। আতঙ্কে রয়েছেন সেদেশের মানুষ। শয়ে শয়ে মানুষের মৃত্যু হচ্ছে। প্রায় ২০০ জন নাগরিকের প্রাণ গিয়েছে এখনও পর্যন্ত সুদানের এই গৃহযুদ্ধে। সেখান আটকে রয়েছেন অসংখ্য ভারতীয়। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।

কারণ জানা গিয়েছে সুদানের গৃহযুদ্ধে বেশ কয়েকজন ভারতীয়ের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর সুদানে এখনও শতাধিক ভারতীয় আটকে রয়েছেন। কর্নাটকের হাক্কিপাক্কি জনজাতীদের ৩১ জন আটকে রয়েছেন সুদানে এমনই দাবি করেছেন সিদ্দারামাইয়া। এই নিয়ে টুইট করে তিনি মোদী সরকারের বিরুদ্ধে নিশানা করেছেন।
টুইটে সিদ্দারামাইয়া লিখেছেন, সুদানে আটকে থাকা ভারতীয়রা চরম কষ্টে রয়েছে। তাঁরা খাবার-জল কোনও কিছুই পাচ্ছেন না। কোনও মতে বেঁচে রয়েছেন তাঁরা। সরকারের পক্ষ থেকে তাঁদের ফিরিয়ে আনার জন্য কোনও রক ম উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।
তার পাল্টা জবাব দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। টুইটে তিনি পাল্টা নিশানা করেছেন সিদ্দারামাইয়াকে। দুই নেতার মধ্যে রীতিমত ট্যুইট যুদ্ধ হয়েছে। সিদ্দারামাইয়াকে পাল্টা নিশানা করে জয়শঙ্কর ট্যুইটে লিখেছেন, সুদানের আটকে থাকা ভারতীয়দের নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই কঠিন সময়ে এই নিয়ে রাজনীতি করা চূড়ান্ত দায়িত্বজ্ঞাহীনতার পরিচয়। বহু মানুষ সংকটে রয়েছেন সেখানে। সেটা নিয়ে রাজনীতি করবেন না।
সিদ্দারামাইয়া আবার পাল্টা ট্যুইট করে জয়শঙ্করকে নিশানা করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ' আপনি বিদেশমন্ত্রী, তাই আমি আপনার কাছে সাহায্যের আবেদন করেছিলাম। আপনি যদি আতঙ্কিত হওয়া নিয়েই ব্যস্ত থাকেন তবে বলে দিন কোন ব্যক্তির কাছে গেলে তিনি আমাদের নাগরিকদের ফিরিয়ে আনতে সাহায্য করবেন।'
সিদ্দারামাইয়ার এই ট্যুইটের পরে আবার পাল্টা ট্যুইট করেছেন এস জয়শঙ্কর। তাতে কেন্দ্রের পক্ষ থেকে সুদানে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ করা হচ্ছে তার বিস্তারিত তথ্য দিয়েছেন। সুদানে আটকে থাকা ভারতীয়দের নিরাপদ স্থানে গোপনে রাখা হয়েছে। এবং সেদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছে বলে ট্যুইটে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications