পাকিস্তানকে ‘সন্ত্রাসী’ নিশানা! ৩৭০ ধারা মন্তব্যে বিলওয়াল ভুট্টোকে সবক শেখালেন জয়শঙ্কর

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদ নিয়ে মন্তব্য করায় পাক প্রতিপক্ষ বিলওয়াল ভুট্টোকে সবক শেখালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ৩৭০ ধারা এখন ইতিহাস! তাই আমার পাকিস্তান 'বন্ধু'র এবার জেগে ওঠা উচিত। এবার জেগে উঠুন এবং কফির গন্ধ নিন।

জম্মু ও কাশ্মীরে ৩৭০ বাতিলের জন্যই নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বলে মন্তব্য করেন বিলওয়াল ভুট্টো। তাঁর এই মন্তব্যের পরই পাকিস্তানি প্রতিপক্ষ বিলাওয়াল ভুট্টোকে কড়া ভাষায় আক্রমণ শানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

পাকিস্তানকে ‘সন্ত্রাসী’ নিশানা! ভুট্টোকে সবক শেখালেন জয়শঙ্কর

তিনি বলেন, অনুচ্ছেদ ৩৭০ ধারা রদ একটি ইতিহাস। তাই এই নিয়ে পাকিস্তানি বন্ধুর কোনো পরামর্শ দরকার নেই আমাদের। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করার জন্য সন্ত্রাসবাদীদের সাথে কখনো বসেন না।

পাকিস্তানিদের সন্ত্রাসবাদী বলে নিশানা করে জয়শঙ্কর বলেন, পাকিস্তানিরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাই তাঁদের বিরুদ্ধে আজ সমানভাবে ক্ষুব্ধ সবাই। পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা হ্রাস পাচ্ছে বিশ্বের কাছে। তাদের বৈদেশিক মুদ্রা দ্রুত হ্রাস পাচ্ছে।

ভুট্টোকে সবক শেখালেন জয়শঙ্কর

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ভারত সফর সম্পর্কে বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, এটা নিয়ে খুব বেশি চর্চা করা উচিত নয়। তিনি একটি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্য একটি রাষ্ট্রে এসেছিলেন। দয়া করে এটিকে এর চেয়ে বড়ো করে দেখবেন না। কারণ এটি তেমন বড়ো কিছু বিষয় নয়।

জয়শঙ্কর বলেন, আমরা রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিশ্বের সামনে উন্মোচিত করছি। তিনি ভুট্টোর বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, সন্ত্রাসবাদকে অস্ত্র করা হচ্ছে। এদিন কাউন্সিল অফ ফরেন মিনিস্টারদের বৈঠকে অংশ নিতে গোয়ায় আসেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

ভুট্টোকে সবক শেখালেন জয়শঙ্কর

বিলাওয়াল ভুট্টো এসসিও কাউন্সিল অফ ফরেন মিনিস্টারদের বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে গোয়ায় অবতরণ করেন। এদিন তিনি বৈঠকে অংশ নেন। হিনা রব্বানি খার ২০১১ সালে ভারতের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে দেখা করার পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর।

বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিলওয়াল ভুট্টো। তিনি ভারত সফরে এসে দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খোলেন। মুখ খোলেন ৩৭০ ধারা নিয়েও। দুই দেশের সম্পর্কে অবনতির জন্য ৩৭০ ধারা রদকেই দায়ী করেন তিনি। তার পাল্টা জয়শঙ্কর গর্জে উঠে সন্ত্রাসের মদতদাতা কটাক্ষে বিদ্ধ করেন পাকিস্তানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+