সরানো হল সুজাতা সিংকে, নয়া বিদেশসচিব জয়শঙ্কর
নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : পদচ্যুত করা হল ভারতের বিদেশ সচিব সুজাতা সিংকে। সেই জায়গায় বিদেশ সচিব করে আচমকাই আনা হল মার্কিন ভারতীয় রাষ্ট্রদূত এস জয়শঙ্করকে।
১৯৭৭ সালের আইএফএস অফিসার ব্যাচের জয়শঙ্কর, যার অবসরের আর মাত্র ২ দিন বাকি ছিল বুধবারই তাঁকে বিদেশসচিব ঘোষণা করা হয়। আজ, বৃহস্পতিবার থেকে দায়িত্বভার গ্রহণ করলেন জয়শঙ্কর। নিয়ম অনুযায়ী, ২ বছরের মেয়াদ থাকবে তাঁর। গতবছরই মার্কিন ভারতীয় রাষ্ট্রদূত পদে তাঁকে নিযুক্ত করা হয়। এর আগে চায়নায় ভারতের রাষ্ট্রদূত ছিলেন তিনি।

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মার্কিন সফরে গিয়েছিলেন, তখন জয়শঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাও তাঁর ৩ দিনের ভারত সফর করে গেলেন। জয়শঙ্করকে বিদেশ সচিব করার ক্ষেত্রে এই বিষয়গুলিই তাঁর পক্ষে কাজ করেছে।
Delhi: Dr.S Jaishankar arrives at Ministry of External Affairs, will take charge as new Foreign Secy shortly https://t.co/6ytOyVUkv1
— ANI (@ANI_news) January 29, 2015 Delhi: Dr. S Jaishankar takes charge as the new Foreign Secretary of India https://t.co/TdOkO3Z53n
— ANI (@ANI_news) January 29, 2015 অ্যাপয়েন্টমেন্টস কমিটি অফ দ্য ক্যাবিনেট (এসিসি) নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন। বুধবার রাতে একটি সরকারি বিবৃতি জারি করা হয় যাতে বলা হয়, সুজাতা সিং, দেশের তৃতীয় মহিলা বিদেশ সচিব যাঁকে ২০১৩ সালের অগাস্ট মাসে নিয়োগ করা হয়েছিল, তার মেয়াদ কমান হল। তাঁর কাছে আরও আট মাস সময় ছিল। প্রধানমন্ত্রীর অফিসসূত্রে জানানো হয়েছে, সরকারের তরফে সুজাতা সিংকে আর কোনও কাজ দেওয়া হচ্ছে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications