'অব কি বার ট্রাম্প সরকার' বিতর্কে 'ড্যামেজ কন্ট্রোলে' নামলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
মার্কিন মুলুকের হিউস্টন 'হাউডি মোদী' জ্বরে কয়েকদিন আগেই কাঁপছিল। সেখানে এক বিশাল জনসভায় গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশে নিয়ে মোদী একাধিক বার্তা দেন। মোদীর সেই ভাষণে অন্যতম বার্তা ছিল 'আব কি বার ট্রাম্প সরকার'। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের সপক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীর এই বার্তা অনেকেই ভালোভাবে নেননি। এবার সেই বিতর্কে 'ড্যামেজ কন্ট্রোল' করতে নামলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
|
জয়শঙ্করের দাবি
বিদেশমন্ত্রী জয়শঙ্কর এদিন ওয়াশিংটন পৌঁছেই জানান , 'আর কি বার ট্রাম্প সরকার' স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। বিদেশমন্ত্রীর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই সেই স্লোগান তুলে ছিলেন যা নিয়ে এত বিতর্ক। আর সেই পুরনো স্লোগানকেই মোদী ফের একবার তুলে ধরেন।

'ভুল ব্যাখ্যা'র প্রসঙ্গ
বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ' আমার মনে হয়না মোদীর বক্তব্যের ভুল ব্যাখ্যা কার উচিত হচ্ছে। এতে কারোর লাভের লাভ হচ্ছে না।' মার্কিন সফরে ওয়াশিংটন পৌঁছে মিডিয়ার উদ্দেশে এভাবেই বার্তা দেন ভারতের বিদেশমন্ত্রী।

মার্কিন সফরে জয়শঙ্কর
দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন বৈদেশিক বিষয়ে আলোচনা প্রসঙ্গে ৩দিনের মার্কিন সফরে পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানে বিশ্বের ৪০ টি দেশের বিদেশমন্ত্রীরাও হাজির থাকতে চলেছেন। জানা গিয়েছে, ইন্দো-পেসিফিক ইস্যু, আফগানিস্তানে সন্ত্রাস সমস্যা, বাণিজ্য বিষয়ে এই সফরে আলোচনা করবেন জয়শঙ্কর ।












Click it and Unblock the Notifications