'এটা ট্রেলার ছিল', আম্বানিদের হুমকি দিয়ে 'রহস্যময় গাড়ি' কাণ্ডের দায় স্বীকার জইশ-উল হিন্দের

এশিয়ার তাবড় ধনকুবের মুকেশ আম্বানির বাড়ি 'আন্টালিয়া' র সামনে কয়েকদিন আগেই একটি রহস্যময় গাড়ি দেখা গিয়েছিল। ওই এসইউভিতে একটি চিঠি, ও কিছু বিস্ফোরক উদ্ধার হয়। মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় মুম্বই জুড়ে। এদিন জইশ উল হিন্দ নামের এক সংগঠন ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, মুকেশ আম্বানির বাড়ির সামনে যা দেখা গিয়েছে, তা কেবল মাত্র ট্রেলার। এরপর 'বড় ছবি' বাকি রয়েছে।

এটা ট্রেলার ছিল, আম্বানিদের হুমকি দিয়ে রহস্যময় গাড়ি কাণ্ডের দায় স্বীকার জইশ-উল হিন্দের

প্রসঙ্গত, জইশ উল হিন্দ সম্পর্কে কোনও কিছুই এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। জইশের তরফে বিটকয়েনের হাত ধরে বিপুল অঙ্কের টাকা চাওয়া হয়েছে। এমনকি একটি বিবৃতিতে তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে জইশ লেখে, 'যদি পারো তো রুখে দেখাও আমাদের।' নিজেদের পরিচয় দিতে গিয়ে এই সংগঠন একাধিক উদাহরণের বার্তা তুলে ধরেছে। তারা জানিয়েছে , তারা যেমন সাধারণ মানুষ তেমনই 'আপনার অফিসে কর্তরত' বাক্যটিও লেখা রয়েছে মুকেশ আম্বানির প্রতি সেই হুমকি বার্তায়।

আম্বানিদের প্রতি বার্তায় জইশ উল হিন্দ জানিয়েছে, 'কী করতে হবে আপনার জানা আছে।' আর সেই সূত্র ধরে তাদের দাবি, যে পরিমাণ টাকা তারা চাইছে , তাইই তাদের দিতে হবে। শুধু মুকেশ আম্বানিকেই এই চিঠি দেওয়া হয়নি। সেই সঙ্গে চিঠি গিয়েছে মুকেশ পত্নী নীতা আম্বানির কাছেও। ফলে সেখানে আম্বানিদের ব্যর্থতার কামনাও করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+