লালকেল্লা মেট্রো বিস্ফোরণে জৈশ জঙ্গি যোগ? শ্রীনগরে উদ্ধার চিঠি, তদন্তে নতুন দিশা

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঠিক একদিন পরই উঠে এল নতুন জঙ্গি যোগের ইঙ্গিত। গোয়েন্দা সূত্রের দাবি, এই ঘটনার ছাপ মিলছে জৈশ ই মহম্মদ JeM এর একটি মডিউলের কায়দা কানুনে। জম্মু কাশ্মীরের নওগাঁও এলাকায় সন্ত্রাস দমন অভিযানের সময় উদ্ধার হওয়া একটি সন্দেহজনক চিঠি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, উদ্ধার হওয়া চিঠিটির তারিখ চলতি বছরের ১৭ অক্টোবর। এটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অভ্যন্তরীণ নির্দেশিকা বা সতর্কবার্তার মতো ভাষায় লেখা। প্রাপকের নাম উল্লেখ নেই। তবে অনুমান করা হচ্ছে, বার্তাটি পাকিস্তান কিংবা জম্মু কাশ্মীরের কোনও স্থানীয় নেটওয়ার্কের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল।

চিঠির ভাষা ও শব্দচয়ন জঙ্গি সংগঠনের আগের প্রচারপত্রের সঙ্গে মিলে যাচ্ছে। 'বিশ্বাসঘাতকতা', 'শাস্তি', 'প্রতিশোধ' এই শব্দগুলি বারবার উঠে এসেছে। অভিযোগ, সংগঠনের অভ্যন্তরে কেউ নিরাপত্তা বাহিনীকে তথ্য দিচ্ছে এমন সন্দেহ থেকেই এই হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ রয়েছে 'আমিরা কমান্ডার' নামে এক জঙ্গি নেতার। তিনি সংগঠনের প্রতি অটল আনুগত্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন বলে দাবি গোয়েন্দাদের।

সূত্রের দাবি, চিঠির ভাষা স্পষ্ট করে দিচ্ছে, সংগঠনের ভেতরে এখন তীব্র মতভেদ ও অবিশ্বাস তৈরি হয়েছে। এই চাপই হয়তো সাম্প্রতিক জঙ্গি অভিযানের ধরন ও লক্ষ্য নির্ধারণে প্রভাব ফেলছে।
এটাই কি লালকেল্লা বিস্ফোরণের নেপথ্য কারণ?

সোমবার সন্ধ্যায় একটি ধীরগতির গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় কমপক্ষে ৮ জনের। বহু মানুষ গুরুতর আহত হন। তদন্তে এখন দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি যুক্ত। তারা মনে করছেন, নওগাঁও থেকে পাওয়া চিঠিটি লালকেল্লা বিস্ফোরণের উদ্দেশ্য ও পেছনের নেটওয়ার্ক বোঝার সূত্র ধরে এগোতে সাহায্য করবে।
এক উচ্চপদস্থ নিরাপত্তা আধিকারিক জানিয়েছেন, "জঙ্গি সংগঠনের উপর ক্রমাগত চাপ বাড়ছে। সেই চাপের মধ্যে নিজেদের উপস্থিতি জানান দিতে তারা রাজধানীতে প্রতীকী হামলার পথ বেছে নিতে পারে।"

এখন প্রশ্ন জঙ্গি সংগঠনের অভ্যন্তরীণ ভাঙন কি তাদের আরও মরীয়া করে তুলছে? রাজধানীর বুকে বিস্ফোরণ কি সেই মরিয়া মনোভাবেরই ফল?
তদন্ত চলছে। আর এই উত্তর খুঁজছে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+