পাকিস্তানের সঙ্গে গোপন 'কোড' এ কাশ্মীরের জইশ জঙ্গিরা কোন তথ্য লেনদেন করছে! পর্দাফাঁস করল এনআইএ
করোনার আবহে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে করোনা রোগীদের ভারতে পাচার করার ঘৃণ্য প্যাঁয়তারা পাকিস্তান গ্রহণ করেছিল। এবার সেই পন্থার পর কাশ্মীরে জইশ হ্যান্ডেলারদের চাগার দিতে শুরু করেছে পাকিস্তান। ভারতে প্রবল কোভিড সংক্রমণের আবহে পাকিস্তান ফের একবার সীমান্ত সন্ত্রাসের রাস্তা দেখতে শুরু করেছে।

কাশ্মীরে জইশের সন্ত্রাস
পাকিস্তানে জইশ হেডকোয়ার্টারের সঙ্গে কাশ্মীর থেকে বসে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কাশ্মীরের জইশ জঙ্গিরা। নতুন করে ভারতে জঙ্গি পাঠানো নিয়ে কাশ্মীর -পাকিস্তানের সন্ত্রাসবাদীদের মধ্যে কী কী কথপোকথন চসছে , তার সমস্ত গোপন কোড এনআইএর তদন্তে উঠে আসতেই বড়সড় চাঞ্চল্য ছড়িয়েছে।

ট্রাক বোঝাই জঙ্গি
এর আগে ৩১ জানুয়ারির একটি এফআইআর বলছে, কাশ্মীরে একটি ট্রাক সেই সময় বাজেয়াপ্ত হয়। সেই ট্রাক থেকে বহু অনুপ্রবেশকারী জঙ্গিকে ধরে ফেলে নিরাপত্তাবাহিনী। আর সেই মামলায় তদন্তে নেমেছে এনআআইয়ের সামনে একাধিক নতুন তথ্য উঠে এসেছে।

জঙ্গল, রাতের অন্ধকার ও সমীর দার
এনআইএ জানতে পারে, গোপন কোডে পাকিস্তান থেকে কাশ্মীরের জঙ্গিদের বলে দেওয়া হয়েছিল যে কীভাবে পাক সীমান্ত থেকে সমীর দার তার ট্রাকে জঙ্গিদের তুলে নেবে। এদিকে, পুলিশ ও সেনার হাতে ট্রাক ধরা পড়তেই জঙ্গলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় দার। এবার সেই দার সহ একাধিক জনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করল এনআইএ।

কাশ্মীরে জঙ্গিদের গ্রাউন্ড ওয়ার্কার
কাশ্মীরের বুকে যে অনুপ্রবেশকারী জঙ্গিদের আস্তানা দেওয়া হবে, তা আগে থেকেই জইশ ঠিক করেছিল। এদিকে, এআইএ খুঁজছিল, কারা কাশ্মীরে জইশ জঙ্গিদের হয়ে গ্রাউন্ড ওয়ার্ক করছে। এবার তাদের হদিশ পেতেই ৩ জন জইশ গ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেফতার করে এনআইএ।












Click it and Unblock the Notifications